শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ এএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৮ এএম
‘জামায়াতকে মন থেকে ঘৃণা করি’— দুধ দিয়ে গোসলের পর সমর্থক

চট্টগ্রামের লোহাগাড়ায় স্থানীয় জামায়াত নেতাদের ওপর ক্ষুব্ধ হয়ে দুধ দিয়ে গোসল করে দল ছাড়লেন মোহাম্মদ ফারুক (৪৮) নামে এক সমর্থক।

বুধবার (২৮ অক্টোবর) রাতে তার গোসল করার ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সোমবার রাতে উপজেলার আধুনগর বাজারে দুধ দিয়ে গোসল করেন তিনি।

ফারুক উপজেলার আধুনগর ইউনিয়নের গাটিয়াপাড়া এলাকার বাসিন্দা। নিজের ফেসবুক আইডিতে জামায়াতের পক্ষে নিয়মিত ভিডিও বক্তব্য দেওয়ার কারণে এলাকায় জামায়াতের কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন তিনি।

তে মো. ফারুককে বলতে শোনা যায়- ‘আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে মন থেকে ঘৃণা করি। কারণ, আধুনগর ইউনিয়নের মধ্যে দলটির যারা দায়িত্বশীল আছেন, তারা চোর, ডাকাত, ভোট চোর। আমি জামায়াতের নেতা বা কর্মী নই। তবে দলটিকে সমর্থন করতাম। বর্তমানে আধুনগর ইউনিয়নে দলটির হয়ে যারা দায়িত্ব পালন করছেন, তাদের কার্যকলাপ আমার ভালো লাগছে না।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার আধুনগর বাজার কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বিএনপি ও জামায়াতের সমর্থকরা আলাদা প্রার্থীকে সমর্থন দেন। সন্ধ্যায় ফলাফল ঘোষণার পর বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হন।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ফারুক জামায়াতের স্থানীয় নেতাদের সমালোচনা করে ফেসবুকে ভিডিও বক্তব্য দেন। তার অভিযোগ, ইউনিয়ন জামায়াতের নেতারা কথা দিয়েও সমর্থিত প্রার্থীর পক্ষে কাজ করেননি।

বুধবার বিকালে মো. ফারুক সাংবাদিকদের বলেন, জামায়াতকে আমি দীর্ঘদিন ধরে ভালোবাসি। সমর্থন করতাম। বাজারের একটি নির্বাচনে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের ও সেক্রেটারি জহির টাকা খেয়ে আমার প্রার্থীর ভোট আরেক প্রার্থীকে দিয়ে ফলাফল পালটি দিয়েছেন।

এ বিষয়ে আধুনগর ইউনিয়ন জামায়াতের আমির আবদুল কাদের বলেন, ফারুক একজন অশিক্ষিত মানুষ। এসব আমলে নেওয়ার দরকার নেই। বাজার কমিটির নির্বাচনে বিএনপি বা জামায়াত কাউকে সমর্থন দেয়নি। তবে সভাপতি পদে ফারুকের ব্যক্তিগত পছন্দের একজন প্রার্থী ছিলেন। তিনি পরাজিত হয়েছেন। হয়তো সেই কারণে ফারুক ক্ষুব্ধ হয়ে আবেগে এমন কাজ করেছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ