মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
১৪ই আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

মধ্যরাতে ছয় প্রেসে শিক্ষামন্ত্রীর নজরদারি, ৩০ কোটি পাঠ্যবইয়ের মান যাচাই

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের গুণগত মান সরেজমিনে দেখতে রাজধানীর ছয়টি ছাপাখানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এবার মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপার কাজ চলছে।

প
প্রধান সম্পাদক ও প্রশাসক· admin
প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২:২১ এএমসর্বশেষ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২:২১ এএম
মধ্যরাতে ছয় প্রেসে শিক্ষামন্ত্রীর নজরদারি, ৩০ কোটি পাঠ্যবইয়ের মান যাচাই

নিজস্ব প্রতিবেদক, ডেইলি বরিশাল— ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের গুণগত মান যাচাইয়ের উদ্দেশ্যে সোমবার দিবাগত রাত ১২টার পর রাজধানীর ছয়টি ছাপাখানা আকস্মিকভাবে পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ সোমবার রাত ১টার দিকে পরিদর্শনের তথ্য জানায়।

প্রতিটি ছাপাখানায় বিভিন্ন বইয়ের গাইড থেকে নমুনা বই বের করে তিনি ছাপার মান ও বইয়ের গুণগত মান পরীক্ষা করেন। ছাপার কাজ এবং তৈরি বইয়ের সামগ্রিক অবস্থা সরেজমিনে দেখেন শিক্ষামন্ত্রী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক, প্রাথমিক, ইবতেদায়ি, মাধ্যমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য মোট ৩০ কোটি ৯২ লাখ ২৮ হাজার ৪৩৯ কপি বই ছাপানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের জন্য ৮ কোটি ২১ লাখ ৬৭ হাজার ৭৩০ কপি এবং ইবতেদায়ির প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য ৩ কোটি ৩২ লাখ ৯৬ হাজার ৪০০ কপি বই ছাপা হবে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির জন্য প্রায় ১৮ কোটি বই ছাপার পরিকল্পনা রয়েছে।

মাধ্যমিক পর্যায়ে নবম শ্রেণির জন্য সবচেয়ে বেশি ৫ কোটি ৫৬ লাখ ২৭ হাজার ২৩৫ কপি বই ছাপা হবে। দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ৯ হাজার ৪ কপি ব্রেইল বইও তৈরির কাজে রয়েছে। নতুন পাঠ্যবইয়ে চতুর্থ শ্রেণিতে ‘খেলাধুলা’ ও ‘আমাদের সংস্কৃতি’ এবং ষষ্ঠ শ্রেণিতে ‘আনন্দময় শিক্ষা’ ও ‘কারিগরি শিক্ষা’ যুক্ত হচ্ছে। সংশোধিত ও পরিমার্জিত বইসহ নতুন বিষয়ের পাঠ্যবই নির্ধারিত সময়ে ছাপিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার প্রস্তুতি চলছে। এবার বই ছাপায় সরকারের ব্যয় হবে ১ হাজার ৮৯০ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৩২৮ টাকা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📬 প্রতিদিনের বাছাইকৃত খবর সরাসরি ইমেইলে পান

আমাদের বিনামূল্যে নিউজলেটার সাবস্ক্রাইব করুন

সাবস্ক্রাইব করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
প

প্রধান সম্পাদক ও প্রশাসক

admin

দৈনিক বরিশাল অনলাইন পোর্টালের প্রধান প্রশাসক ও বার্তা নিয়ন্ত্রক।

সম্পর্কিত আরও সংবাদ