বার্তা ডেস্ক, ডেইলি বরিশাল— অবসরপ্রাপ্ত ব্যাংকার ফাতেমা মামুন সোমবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি অধ্যাপক ও ইতিহাসবিদ মুনতাসীর মামুনের স্ত্রী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
পরিবার সূত্রে জানানো হয়, ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালে ফাতেমা মামুন ভোরে মারা যান। তাঁর মৃত্যুর কারণ প্রকাশ করা হয়নি।
মৃত্যুর আগে তিনি মেয়ে রয়া মুনতাসীর, ছেলে মিসবাহউদ্দিন মুনতাসীর ও নাবিল মুনতাসীর এবং পাঁচজন নাতি–নাতনি রেখে যান। জানাজার পর তাঁকে চাঁদপুরের কচুয়ায় দাফন করা হবে।






