নিজস্ব প্রতিবেদক, ডেইলি বরিশাল— প্রিন্ট: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পিএম
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম
অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত
রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের জামিন আবেদনের ওপর শুনানির জন্য সোমবার (২৮ সেপ্টেবর) দিন ধার্য করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম ২৭ জনকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির করেন। এ সময় তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আসামিপক্ষের করা জামিন আবেদনের শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়।
কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. দিদারুল আলম তুহিন (৫০), ইমান আহমেদ ইমন (৪৫), মোল্লা মো. শাহজাহান সিরাজ (৩৮), জয় সরকার (৩১), মো. মিরাজ আহমেদ (১৯), মো. মিরাজ মালিখা (৩৯), মো. রবিউল ইসলাম (২৮), মিলন কুমার মহন্ত (৪৯), মো. কাউসার হোসেন (৫৫), অঞ্জন শিল (৫০), জালাল উদ্দীন মন্ডল (৫২), আব্দুল লতিফ (৪৯), শামীম আহমেদ (৫৫), আহাম্মেদ আহসান হাবিব (৪৩






