রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

তিন দিনের সফরে ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার

বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪ এএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৪ এএম
তিন দিনের সফরে ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার

বাংলাদেশের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও উন্নয়ন সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে তিন দিনের সরকারি সফরে ঢাকায় আসছেন জার্মানির ভাইস মিনিস্টার ড. বারবেল কফলার। রোববার (২৫ অক্টোবর) তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে তিনি বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র, বিশেষ করে উন্নয়ন সহযোগিতার বিস্তার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।

জার্মানি বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ। এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুসংহত হবে এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে কূটনৈতিক মহল মনে করছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ