রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন

বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ পিএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৭ পিএম
বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ মোবাইলে যেভাবে দেখবেন

লা লিগার প্রথম এল ক্লাসিকোতে আজ রাতে মুখোমুখি বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ন্যু ক্যাম্পের এই লড়াইয়ের আগে খানিকটা ভালো অবস্থানে আছে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্টের পার্থক্যটা ৬ পয়েন্টের।

আজকের ম্যাচের স্বাগতিক বার্সেলোনা। তাদের মাঠ ন্যু ক্যাম্পে আজ রাতে বাংলাদেশ সময় রাত ২টায় খেলতে নামবে বার্সা ও রিয়াল।

এই ম্যাচের আগে রিয়াল বার্সা দুই শিবিরেই খানিকটা অস্বস্তি রয়েছে। নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে থাকছেন না ভিনিসিয়ুস জুনিয়র। ওদিকে বার্সেলোনা এই ম্যাচে পাবে না এরিক গার্সিয়াকে। সঙ্গে চোটের কারণে নেই দানি অলমো ও জুল কুন্দেও।

রিয়াল মাদ্রিদের সামনে সমীকরণটা বেশ কঠিন। জিতলে ব্যবধানটা নেমে আসবে ৩-এ। তবে হেরে বসলে সেটা ৯-এ চলে যাবে। সেক্ষেত্রে লা লিগার আশা অনেকটাই ফিকে হয়ে আসতে পারে কোচ জোসে মরিনিওর জন্য।

এই ম্যাচটি বাংলাদেশ থেকে দুই উপায়ে দেখা যাবে। প্রথমটি হচ্ছে টিভিতে। চলতি মৌসুমে লা লিগার সব খেলা দেখাচ্ছে টি স্পোর্টস। আর ফোনে এই খেলা দেখা যাবে ট্যাপম্যাডে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ