রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

জেদ্দা থেকে আসা বিমানের যাত্রীর কাছে মিলল দেড় কেজি স্বর্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণের বাজারমূল্য ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ৯:৫৬ পিএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ৯:৫৬ পিএম
জেদ্দা থেকে আসা বিমানের যাত্রীর কাছে মিলল দেড় কেজি স্বর্ণ

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ১ হাজার ৪৮২ গ্রাম স্বর্ণ (চুড়ি ও অলংকার আকারে) উদ্ধার করা হয়েছে। রোববার বেলা ১১টা ৫০ মিনিটে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে মো. শরীফ নামে ওই যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক মো. শরীফ নোয়াখালী জেলার সেনবাগের বাসিন্দা। তিনি মানিক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস হজ কাফেলার একজন সদস্য।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করে ডেইলি বরিশাল-কে জানান, অ্যারাইভাল হলের ১নং ব্যাগেজ বেল্ট এরিয়ায় সন্দেহজনক গতিবিধির কারণে মো. শরীফ নামে ওই যাত্রীকে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কাস্টমস তল্লাশি করে। বিমানবন্দর ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থা ও বিমানবন্দর কাস্টমসের তত্ত্বাবধানে যাত্রীর হ্যান্ড ব্যাগেজ ও জামা থেকে ১ হাজার ৪৮২ গ্রাম ওজনের গোল্ড (চুড়ি ও অলংকার) উদ্ধার করা হয়। যার বাজারমূল্য ২ কোটি ৮৪ লাখ ৭০ হাজার টাকা।

উদ্ধার করা স্বর্ণের চালানের পরিমাণ নির্ণয় শেষে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে শুল্ক গোয়েন্দা কর্তৃক মামলার কার্যক্রম চলমান রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ