রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
১০ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএমসর্বশেষ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৩০ পিএম
গোসলের ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধর্ষণ, যুবক গ্রেফতার

রাজশাহীতে এক গৃহবধূর গোসলের ভিডিও গোপনে ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল ও ধর্ষণের অভিযোগে করা মামলায় মো. নাহিদ (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকাল ৪টার দিকে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। রোববার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি এ তথ্য জানিয়েছে।

গ্রেফতার নাহিদ রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার সিহাবের মোড় এলাকার বাসিন্দা।

এসআরবি জানায়, নাহিদ গোপনে ওই গৃহবধূর গোসলের ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেইল করত। ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে ওই গৃহবধূকে ধর্ষণ করে অভিযুক্ত নাহিদ। সর্বশেষ গত ১৯ অক্টোবর ভুক্তভোগীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এসআরবি আরও জানায়, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এসআরবি-৫ এর একটি দল নাহিদের অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। পরে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ