শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদর থানার এসআই ফুল মিয়াসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ৭:২২ পিএমসর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ৭:২২ পিএম
গোপালগঞ্জে নিষিদ্ধ যুবলীগ-ছাত্রলীগের হামলা, এসআইসহ ৩ পুলিশ আহত

গোপালগঞ্জে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সদর থানার এসআই ফুল মিয়াসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত অন্য দুই পুলিশ সদস্য হলেন কনস্টেবল শওকত ও জসিম।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ। তিনি জানান, গোপালগঞ্জ সদর থানা পুলিশের একটি দল নিয়মিত টহল দিচ্ছিল। শনিবার দুপুরে তারা রঘুনাথপুর ইউনিয়নের খেয়াঘাট এলাকায় গাড়ি থামিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় নিষিদ্ধ ঘোষিত যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে হকিস্টিক ও দেশীয় অস্ত্রসহ পুলিশের গাড়িতে হামলা চালান। পরে তারা পুলিশ সদস্যদেরও মারধর করেন। এতে তিন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ সুপার আরও জানান, পুলিশ সদস্যরা সেখানে দাঁড়িয়ে ছিলেন এবং মিছিলকারীদের কোনো বাধা দেননি। মিছিলে অংশগ্রহণকারীরা এসেই পুলিশের গাড়ি ভাঙচুর ও সদস্যদের ওপর হামলা চালান।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ বলেন, সদর থানার রঘুনাথপুর খেয়াঘাট এলাকায় নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হামলাকারীদের গ্রেফতারে পুলিশের প্রাথমিক অভিযান অব্যাহত রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ