শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
৯ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

মাদ্রাসা নির্মাণের জন্য গাছ কাটতে গিয়ে গাছচাপায় প্রাণ গেল ইমামের

পাবনার ঈশ্বরদীতে নিজ বাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে গাছ কাটার সময় গাছচাপায় মারা গেছেন স্থানীয় এক মসজিদের খতিব। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ৭:২১ পিএমসর্বশেষ: ২৪ অক্টোবর ২০২৬, ৭:২১ পিএম
মাদ্রাসা নির্মাণের জন্য গাছ কাটতে গিয়ে গাছচাপায় প্রাণ গেল ইমামের

পাবনার ঈশ্বরদীতে মাদ্রাসা নির্মাণের জন্য গাছ কাটতে গিয়ে গাছচাপায় এক ইমামের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের রহিমপুর গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমামের নাম মাওলানা মুফতি নজরুল ইসলাম। তিনি রহিমপুর গ্রামের মৃত আব্দুল হামিদ সরদারের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমলাক হোসেন বাবু বিশ্বাস সাংবাদিকদের জানান, নজরুল ইসলাম দীর্ঘদিন ঢাকার পল্লী বিদ্যুৎ সমিতির জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিজ গ্রামে একটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে প্রায় দুই মাস আগে চাকরি ছেড়ে তিনি গ্রামে ফিরে আসেন। বর্তমানে তিনি রহিমপুর পশ্চিমপাড়া জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিজ বাড়িতে মাদ্রাসা প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে বেশ কিছুদিন ধরে কাজ করছিলেন নজরুল ইসলাম। এরই অংশ হিসেবে শনিবার সকালে বাড়ির পাশে থাকা একটি বিটুলি গাছ কাটছিলেন তিনি। গাছ কাটার একপর্যায়ে সেটির নিচে চাপা পড়েন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ