মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
২৫শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

অর্থনীতি ও বাণিজ্য

চলতি আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা হবে ৩৫ টাকা কেজি দরে।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৮ নভেম্বর ২০২৬, ২:৪৭ পিএমসর্বশেষ: ৮ নভেম্বর ২০২৬, ২:৪৭ পিএম
চলতি আমন মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। ৩৫ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে। এছাড়া ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ তথ্য জানান।

আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ এবং ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে। আমন ধান ও চাল সংগ্রহ চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

গত বছর সরকার প্রতি কেজি ৫০ টাকায় সিদ্ধ চাল, ৪৯ টাকায় আতপ চাল এবং ৩৪ টাকায় ধান কিনেছিল। সে বছর ১ লাখ ৫৩ হাজার মেট্রিক টন ধান এবং ৯ লাখ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছিল।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ