শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
২২শে কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

জামালপুরে ট্রাকচাপায় নিহত ৩

জামালপুরের মেলান্দহে ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন; মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএমসর্বশেষ: ৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পিএম
জামালপুরে ট্রাকচাপায় নিহত ৩

জামালপুরের মেলান্দহ উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। শনিবার সকালে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মেলান্দহের শিমুলতলী থেকে একটি মোটরসাইকেল ও অটোরিকশা জামালপুরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। পরে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা তিন যাত্রী নিহত হন এবং মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।

আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ