দেশে চলমান শ্রমিক আন্দোলন নিয়ে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় জামায়াতে ইসলামী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
জামায়াতের কেন্দ্রীয় মিডিয়া সেল থেকে বুধবার (৪ নভেম্বর) রাতে গণমাধ্যমে একটি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সেখানে দেশে চলমান শ্রমিক আন্দোলন বিষয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।
আমন্ত্রণপত্রটি স্বাক্ষর করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের। তিনি জানান, সংবাদ সম্মেলনে জামায়াতের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।






