মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
১৮ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেন এলিজা জামান

বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেন এলিজা জামান...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ১২:২৫ পিএম
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হলেন এলিজা জামান

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের শূন্য আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার (২ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) এ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খানের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত সময়সূচি অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের জন্য নির্ধারিত সময় রোববার বিকেল ৪টার মধ্যে তিনি প্রার্থিতা প্রত্যাহার না করায় জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন নির্বাচন আইন-২০০৪ অনুসারে চূড়ান্ত তালিকায় এলিজা জামানের নাম প্রকাশ করা হলো। চূড়ান্ত তালিকায় একজন প্রার্থী থাকায় এই আসনে আর নির্বাচন হচ্ছে না। যার ফলে জাতীয় সংসদের শূন্য ঘোষিত সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রার্থী এলিজা জামানকে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় এলিজা জামানের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ বলে জানান রিটার্নিং কর্মকর্তা মঈনুদ্দীন খান। ওইদিন তিনি বলেন, একাধিক প্রার্থী না থাকায় প্রত্যাহারের পরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।

বিএনপির সাবেক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে আসনটি শূন্য ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী এ শূন্য আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল সোমবার।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ