শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু রাইয়ান নিখোঁজ হয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে খালুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন।

স
সুমিত রয়· প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ৭:১১ পিএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ৭:১১ পিএম
বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু গায়েব, খালু গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় বসতঘরে বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু রাইয়ান নিখোঁজ হয়েছে। এ ঘটনায় শিশুটির মা রুমানা বেগম বাদী হয়ে কলাপাড়া থানায় তার ভগিনীপতি আল আমিনকে (৪০) প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার রাতে ওই মামলাটি দায়ের করা হয়। এর আগে বৃহস্পতিবার দুপুরে পুলিশ আল আমিনকে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রাম থেকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামের রাসেল খান তার শিশুসন্তান রাইয়ানকে নিয়ে বসতঘরে ঘুমিয়ে ছিলেন। এ সময় তার স্ত্রী রুমানা বেগম ঘরের বাইরে উঠান লেপা ও ঝাড়ামোছার কাজে ব্যস্ত ছিলেন। ভোর ৬টা ১০ মিনিটের দিকে রাসেল ঘুম থেকে জেগে ঘরের ভেতর আল আমিনকে দেখতে পেয়ে পুনরায় ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণ পর শিশুটি নিখোঁজ হয়।

পারিবারিক বিষয় নিয়ে আল আমিন ও রাসেলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আল আমিন এর আগেও শিশু রাইয়ানকে অপহরণের হুমকি দিয়েছিলেন।

বৃহস্পতিবার ভোরে ৩ থেকে ৪ জন সহযোগী নিয়ে তিনি শিশুটিকে অপহরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম সাংবাদিকদের জানান, শিশু নিখোঁজের ঘটনায় পুলিশি তদন্ত চলছে। অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমিত রয়

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ