সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
১৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬১৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে লংমার্চ করত বিএনপি: চিফ হুইপ
জাতীয়

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে লংমার্চ করত বিএনপি: চিফ হুইপ

লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে লংমার্চ করত বিএনপি: চিফ হুইপ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ৭:৩৪ পিএম·সর্বশেষ: ১৪ অক্টোবর ২০২৬, ৭:৩৪ পিএম
লংমার্চে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে লংমার্চ করত বিএনপি: চিফ হুইপ

লংমার্চের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সম্ভব হলে সবার আগে বিএনপি লংমার্চ করত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। পতিত আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ খাতে ভয়াবহ পরিস্থিতি তৈরি করে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘লং মার্চ দিয়ে বিদ্যুৎ উৎপাদন হলে সবার আগে লং মার্চ করত ক্ষমতাসীনরা (বিএনপি)। যদি বলেন বিদ্যুৎ উৎপাদন হয়, তাহলে আমরাও করি। আসলে এসব কিছুই হয়। শুধু অরাজকতা অবস্থা তৈরি করা।

বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টার দিকে ৮ দিনের সফরে বরগুনায় এসে বরগুনার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, ‘একটা মায়ের পেটে বাচ্চা আসতে ১০ মাস সময় লাগে। আমরা পাঁচ মাসের মাথায় দুটি লংমার্চ দেখেছি। যারা লংমার্চ করেছেন, কী কারণে করেছেন তা আমি জানি না। তাদের সেই জ্ঞান-বুদ্ধি হয়েছে কি-না, তাও জানি না। তারা বলেন, গ্যাস দে, বিদ্যুৎ দে, নইলে গদি ছেড়ে দে।

বিদ্যুৎ সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, ‘ইচ্ছে করলে কি আমার পক্ষে বিদ্যুৎ ৫ কেজি আটকে রাখা সম্ভব? আমি ইচ্ছে করলে বিদ্যুৎ ১০ কেজি খেতে পারব? আমি ইচ্ছে করলে ৫০ কেজি বিদ্যুৎ বিক্রি করতে পারব? যা বিক্রি করা যাবে না, যা আটকে রাখা যাবে না, যা গোপন করা যাবে না—এমন একটা পরিস্থিতি এখন বিদ্যুতের। সেই বিদ্যুৎ আমরা বা তারেক রহমান না দিয়ে আপনাদের কষ্ট দেবে কেন? আবার ধরুন, তারেক সাহেব বিদ্যুৎ দিলেন না, আপনারা সবাই কষ্ট পেলেন। আপনারা বসে সিদ্ধান্ত নিলেন, আপনার তারেক সাহেবকে ভোট দেবেন না। (এতে) তারেক সাহেবের লাভ হলো কি? বিদ্যুতের ব্যাপারে যে পরিস্থিতি তৈরি করে গেছে, সেটা হলো ভয়াবহ পরিস্থিতি। যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না।

নুরুল ইসলাম মনি অভিযোগ করে বলেন, ‘আমি বেশি গভীরে যেতে চাই না। আপনারা আজিজ খানের নাম শুনেছেন সামিট গ্রুপের, শেখ হাসিনার বর্তমানে বেয়াই। তিনি সিঙ্গাপুরের ধনীদের মধ্যে অন্যতম একজন। ৪৫তম ধনী। বিদ্যুতের সব টাকা নিয়ে চলে গেছেন। দ্বিতীয়ত, বিদ্যুৎ যাতে উৎপাদিত না হয় সে ব্যবস্থা করেছে। পাওয়ার প্ল্যান্ট আছে, সেখানে বিদ্যুৎ তৈরি হয় না।

পায়রা বন্দরের চ্যানেল খননের বিষয় তিনি বলেন, ‘ছয় হাজার কোটি টাকা ব্যয়ে পায়রা বন্দরের চ্যানেল খনন করা হয়েছে। খননের আগে গভীরতা ছিল পাঁচ মিটার এবং খনন শেষেও গভীরতা পাঁচ মিটার। অথচ দেশের ছয় হাজার কোটি টাকা নেই।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে নিয়ে ভুল তথ্য, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে নিয়ে ভুল তথ্য, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

৪৪ মিনিট আগে
সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: জামায়াত নেতা গ্রেপ্তার

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: জামায়াত নেতা গ্রেপ্তার

৪৫ মিনিট আগে
মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার

মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার

১ ঘণ্টা আগে
পরিকল্পনা চার মাস আগে, এরপর নিরাপত্তাকর্মীর কাজ নেন তিনজন

পরিকল্পনা চার মাস আগে, এরপর নিরাপত্তাকর্মীর কাজ নেন তিনজন

১ ঘণ্টা আগে
শহরে যাঁরা প্রান্তিক, তাঁরা আরও প্রান্তিক হয়ে পড়ছেন

শহরে যাঁরা প্রান্তিক, তাঁরা আরও প্রান্তিক হয়ে পড়ছেন

১ ঘণ্টা আগে
এবার ১২ জন অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

এবার ১২ জন অতিরিক্ত সচিব ও ৪ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

১ ঘণ্টা আগে
পূর্ববর্তী সংবাদ

নেত্রকোণায় গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তের আগুন

পরবর্তী সংবাদ

পাচার হয়ে রাশিয়া গিয়ে যুদ্ধে ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৭ বার পঠিত
২

সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

👁️ ২৬ পঠিত
৩

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৫ পঠিত
৪

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৫ পঠিত
৫

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে নিয়ে ভুল তথ্য, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

০১:২৫ AM

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: জামায়াত নেতা গ্রেপ্তার

০১:২৫ AM

মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার

১২:২৪ AM

পরিকল্পনা চার মাস আগে, এরপর নিরাপত্তাকর্মীর কাজ নেন তিনজন

১২:২৪ AM

শহরে যাঁরা প্রান্তিক, তাঁরা আরও প্রান্তিক হয়ে পড়ছেন

১২:২৪ AM