শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

‘বেশি ভালো ভালো নয়’, ফেসবুক পোস্টে ফের আলোচনায় মেহজাবীন

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবির গুচ্ছ পোস্ট করে আলোচনায় এসেছেন মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ক্যাপশনে ব্যবহৃত এই লাইনটি নিউজিল্যান্ডের একটি ব্যান্ডের গান থেকে নেওয়া।

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ৪:৩০ পিএমসর্বশেষ: ২৯ অক্টোবর ২০২৬, ৪:৩০ পিএম
‘বেশি ভালো ভালো নয়’, ফেসবুক পোস্টে ফের আলোচনায় মেহজাবীন

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করে আবারও ভক্ত-অনুরাগীদের আলোচনায় এসেছেন। বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে পোস্ট করা সেই ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বেশি ভালো ভালো নয়।’ এই লাইনটি মূলত নিউজিল্যান্ডের অল্টারনেটিভ/সোল ব্যান্ড লেইজারের একটি গানের অংশ। সেই গানটিই ছবিগুলোর সঙ্গে যুক্ত করেছেন তিনি।

গুলোয় মেহজাবীনকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেলেও সেগুলো ঠিক কোথায় তোলা হয়েছে তা উল্লেখ করেননি অভিনেত্রী। তবে একগুচ্ছ ছবিসম্বলিত এই পোস্টটি অনুরাগীদের মাঝে বেশ সাড়া ফেলেছে। পোস্টটিতে রিঅ্যাকশন এসেছে প্রায় ছয় হাজার।

অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিগত জীবনও ভক্ত-অনুরাগীদের কাছে বেশ আলোচিত। তাকে নিয়ে দর্শকের আগ্রহের যেন কমতি নেই এবং কাজ দিয়েই বেশিরভাগ সময় শিরোনামে জায়গা করে নেন তিনি। সামাজিক মাধ্যমেও বেশ সক্রিয় থাকতে দেখা যায় এই অভিনেত্রীকে।

এদিকে জানা গেছে, ক্যারিয়ারে তৃতীয়বারের মতো বড়পর্দায় দেখা যাবে মেহজাবীনকে। ভিকি জাহেদ পরিচালিত ‘খলনায়ক’ সিনেমায় অতিথি চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে ছবিটিতে তার চরিত্রটি কি ধরনের সে সম্পর্কে কিছু জানা যায়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ