শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
১৫ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলাও আগেভাগে শেষ, নিয়ন্ত্রণ ক্যারিবীয়দের হাতে

মিরপুর টেস্টের তৃতীয় দিনেও আলোকস্বল্পতার কারণে নির্ধারিত ৯০ ওভার খেলা সম্ভব হয়নি। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ, লিড দাঁড়িয়েছে ১০৬ রানে।

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ৫:১৪ পিএমসর্বশেষ: ৩০ অক্টোবর ২০২৬, ৫:১৪ পিএম
আলোকস্বল্পতায় তৃতীয় দিনের খেলাও আগেভাগে শেষ, নিয়ন্ত্রণ ক্যারিবীয়দের হাতে

মিরপুর টেস্টে টানা তৃতীয় দিনের মতো আলোকস্বল্পতার কারণে নির্ধারিত ৯০ ওভার খেলা সম্ভব হয়নি। তৃতীয় দিনে দুই দলের ব্যাটিং-বোলিংয়ে মোট ১২টি উইকেটের পতন হয়েছে। এর মধ্যে ৬টি করে উইকেট হারিয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। দুই দল মিলে দিনের খেলায় সংগ্রহ করেছে ১৯০ রান। সব মিলিয়ে এদিন খেলা হয়েছে মাত্র ৬৪.৫ ওভার।

দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের হিসাব মিলিয়ে স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ১০৬ রানে। তৃতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই ওয়েস্ট ইন্ডিজের হাতে।

চতুর্থ দিনে দ্রুত বাংলাদেশের বাকি উইকেটগুলো তুলে নিয়ে স্বাগতিকদের অল্প রানে আটকে রাখাই হবে ক্যারিবীয়দের লক্ষ্য। অন্যদিকে বাংলাদেশ চাইবে ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষের সামনে বড়সড় লক্ষ্য দাঁড় করাতে। এই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে অপরাজিত দুই ব্যাটার নাঈম হাসান ও জাকের আলীকে। দুজনই ১৮ রানে অপরাজিত রয়েছেন। চতুর্থ দিনে তাদের ব্যাটিংয়ের ওপর অনেকটাই নির্ভর করছে বাংলাদেশের লিড কতটা বাড়বে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ