মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
১২ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

মুদি দোকানের আড়ালে হেরোইনের কারবার, যুবদল নেতা হাতেনাতে আটক

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় মুদি দোকানের আড়ালে হেরোইনের কারবার চালানোর অভিযোগে পাঁচ গ্রাম হেরোইনসহ আটক হয়েছেন নালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আসিফ ইসলাম খান। ঘটনায় যুবদলের পক্ষ থেকে কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএমসর্বশেষ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:০০ পিএম
মুদি দোকানের আড়ালে হেরোইনের কারবার, যুবদল নেতা হাতেনাতে আটক

মুদি দোকানের আড়ালে চলছিল হেরোইনের কারবার। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক হয়েছেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার নালী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আসিফ ইসলাম খান (৩৮)।

সোমবার দুপুরে নালী ইউনিয়নের উভাজানী এলাকায় নিজের দোকানের সামনে থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি পুলিশের দাবি, আসিফ দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত। নিত্যপণ্যের দোকানের আড়ালে হেরোইনের কারবার চালানোর তথ্য পেয়ে তার দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় পাঁচ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মানবেন্দ্র বালো জানান, নিত্যপণ্যের আড়ালে হেরোইনের কারবার চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসিফকে মাদকসহ আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে যুবদলের পদে থেকে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ সামনে আসায় দলটির পক্ষ থেকেও কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।

মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু বলেন, যুবদলের ব্যানারে থেকে কোনো ধরনের অপকর্মের সুযোগ নেই। কোনো ব্যক্তির অপরাধের দায় দল বহন করবে না। অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ