সোমবার, ২ নভেম্বর, ২০২৬
১৭ই কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

৭ নভেম্বর সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। এদিন সাধারণ ছুটি থাকবে।

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ এএমসর্বশেষ: ২ নভেম্বর ২০২৬, ১২:৩৩ এএম
৭ নভেম্বর সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ৭ নভেম্বর সকল সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ দিয়েছে সরকার। রোববার (১ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের বিধি শাখা থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন উপলক্ষে ৭ নভেম্বর সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করতে গত ৫ অক্টোবর সিদ্ধান্ত দেয় মন্ত্রিসভা। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদ্‌যাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে দিবসটি রাখা হয়েছে।

মুক্তিযুদ্ধে সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের নেতৃত্বে সেনা বাহিনীতে অভ্যুত্থান হলে গৃহবন্দি হন জিয়াউর রহমান। ৭ নভেম্বর মুক্তিযুদ্ধের আরেক সেক্টর কমান্ডার কর্নেল তাহেরের নেতৃত্বে পাল্টা অভ্যুত্থানে আটকাবস্থা থেকে মুক্ত হন জিয়াউর রহমান। এর মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি।

দিনটিকে বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস হিসেবে পালন করে। আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় জাতীয় দিবসের তালিকায় ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ রাখা হয়নি। বিগত অন্তর্বর্তী সরকারের তালিকায়ও ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ ছিল না।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ