শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
২৪শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

রোগীর স্বজন পরিচয়ে গড়ে তোলেন সখ্য, এরপর নবজাতক চুরি

রোগীর স্বজন পরিচয়ে গড়ে তোলেন সখ্য, এরপর নবজাতক চুরি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ৯ অক্টোবর ২০২৬, ১:১৪ পিএমসর্বশেষ: ৯ অক্টোবর ২০২৬, ১:১৪ পিএম
রোগীর স্বজন পরিচয়ে গড়ে তোলেন সখ্য, এরপর নবজাতক চুরি

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে এক নবজাতককে নিয়ে পালিয়েছেন অজ্ঞাত এক নারী। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ওই নারীকে শনাক্তকরণ এবং নবজাতককে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।

চুরি হওয়া নবজাতক জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের শামীম মিয়া ও মরিয়ম বেগম দম্পতির প্রথম সন্তান।

পরিবারের সদস্যরা জানান, প্রসববেদনা নিয়ে গত সোমবার হাসপাতালে ভর্তি হন মরিয়ম। পরদিন মঙ্গলবার দুপুরে তিনি একটি ছেলে সন্তানের জন্ম দেন। বিয়ের তিন বছর পর প্রথম সন্তান হওয়ায় পরিবারে ছিল আনন্দের পরিবেশ।

পরিবারের ভাষ্য, বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত ওই নারী রোগীর স্বজন পরিচয়ে গাইনি ওয়ার্ডে এসে মরিয়ম ও তার মায়ের সঙ্গে সখ্য গড়ে তোলেন।

একপর্যায়ে মরিয়ম অসুস্থতা ও ব্যথা অনুভব করলে সহযোগিতার কথা বলে নবজাতককে কোলে নেন ওই নারী। এরপর নবজাতককে নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি।

ঘটনার পর পরিবারের সদস্যরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে জানান। পরে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা হাসপাতালে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম বলেন, পুলিশ শিশুটির পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হচ্ছে।

ওসি বলেন, ওই নারীকে শনাক্ত এবং শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক দল কাজ করছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ