শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
২৪শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

ধর্ম ও জীবন

হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্যে ঢাবি শিক্ষিকার স্থায়ী বহিষ্কার চান হেফাজত মহাসচিব

হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্যে ঢাবি শিক্ষিকার স্থায়ী বহিষ্কার চান হেফাজত মহাসচিব...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ৭:৩৬ পিএমসর্বশেষ: ১০ অক্টোবর ২০২৬, ৭:৩৬ পিএম
হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্যে ঢাবি শিক্ষিকার স্থায়ী বহিষ্কার চান হেফাজত মহাসচিব

হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমানশ্রেণিকক্ষে হিজাব নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা তাসনিম সিরাজ মাহবুবকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান। শনিবার বিকেলে ফেনী শহরের ঐতিহাসিক মিজান ময়দানে হেফাজতে ইসলাম আয়োজিত ‘শানে রেসালত সম্মেলন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

হেফাজত মহাসচিব বলেন, শুধু প্রশাসনিক বা একাডেমিক কার্যক্রম থেকে বিরত রাখলেই চলবে না; ওই শিক্ষিকাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। ইসলাম ধর্মে নারীকে যে সর্বোচ্চ মর্যাদা ও সুরক্ষা দেওয়া হয়েছে, তা বিশ্বের অন্য কোনো আদর্শে নেই।

তিনি আরও বলেন, রাসূলুল্লাহ (সা.)-এর মর্যাদা রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব। তাকে নিয়ে কোনো ধরনের কটূক্তি বা অবমাননা মেনে নেওয়া হবে না। প্রয়োজনে তার সম্মান ও মর্যাদা রক্ষায় মুমিন মুসলমানরা রক্ত দিতেও প্রস্তুত রয়েছে।

সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান রেখে সংসদে দ্রুত আইন পাস করতে হবে। একই সঙ্গে তিনি কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা ও নিষিদ্ধ করার জন্য জাতীয় সংসদে বিল আনার জোর দাবি জানান।

মাওলানা সাজিদুর রহমান আরও বলেন, এ দেশে ট্রান্সজেন্ডারবিষয়ক শিক্ষা বা মতবাদ চালু করতে দেওয়া হবে না। ঈমান ও আকিদা রক্ষায় 'হিজবুত তওহিদ' সংগঠনকে নিষিদ্ধ করার আহ্বান জানিয়ে ৯২ শতাংশ মুসলিমের দেশে নারীদের আন্তর্জাতিক পরিসরে মার্জিত পোশাক পরিধানের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ধর্মীয় অনুভূতির সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো আইন বা নীতি প্রণয়নের ক্ষেত্রে শীর্ষস্থানীয় আলেমদের পরামর্শ ও মতামত গ্রহণের আহ্বান জানান তিনি।

হেফজাতে ইসলামের ফেনী জেলা সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওলামা বাজার মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল ইসলাম আদিব, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক খলিল আহমদ কোরাইশী এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

সম্মেলনে আরও বক্তব্য দেন মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা আহমদ আল কাসেমী, মুফতি হারুন ইজহার চৌধুরী, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী ও মুফতি কেফায়েত উল্লাহ আজহারী প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ