রাজধানীর যমুনা ফিউচার পার্কে দেশের প্রথম ‘আলফা স্টোর’ চালু করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অনার। স্টোরটিতে ব্র্যান্ডটির সর্বাধুনিক স্মার্টফোন, স্মার্ট ডিভাইস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিচালিত স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য পাওয়া যাবে।
যমুনা ফিউচার পার্কের চতুর্থ তলায় অবস্থিত স্টোরটিকে ‘এআই স্মার্ট লিভিং ইনোভেশন হাব’ হিসেবে সাজানো হয়েছে। এখানে গ্রাহকেরা অনারের বিভিন্ন ডিভাইস কীভাবে পরস্পরের সঙ্গে সংযুক্ত হয়ে দৈনন্দিন জীবনের নানা কাজে সমন্বিতভাবে কাজ করে, তা সরাসরি দেখার ও ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন।
অনারের ‘আলফা প্ল্যান’-এর গুরুত্বপূর্ণ অংশ এই স্টোর। এর মাধ্যমে এআই প্রযুক্তিচালিত ডিভাইসের সমন্বিত ইকোসিস্টেমের ধারণা বাস্তবে তুলে ধরছে প্রতিষ্ঠানটি। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীনের শেনজেনে প্রথম আলফা স্টোর চালু করে অনার। বাংলাদেশে চালু হওয়া স্টোরটি চীনের বাইরে প্রতিষ্ঠানটির তৃতীয় আলফা স্টোর।
উদ্বোধনী অনুষ্ঠানে অনারের দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের রিটেইল হেড লিউ পেই হেইলি, কান্ট্রি ডিরেক্টর লাং গুও, হেড অব বিজনেস আবদুল্লাহ আল মামুন এবং ডিরেক্টর ও হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং সৈয়দ মো. বদরুল আরেফিন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লিউ পেই হেইলি বলেন, বাংলাদেশে আলফা স্টোর চালু করা অনারের জন্য গর্বের বিষয়। চীনের বাইরে এটি প্রতিষ্ঠানটির তৃতীয় আলফা স্টোর। নতুন প্রযুক্তি ও উদ্ভাবনের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহের কথা উল্লেখ করে তিনি বলেন, নতুন এই অভিজ্ঞতা গ্রাহকদের কাছে নিয়ে আসতে পেরে তাঁরা আনন্দিত। আলফা স্টোরের মাধ্যমে গ্রাহকেরা অনারের পণ্যগুলোকে আলাদা ডিভাইস হিসেবে নয়, বরং একটি সমন্বিত ইকোসিস্টেমের অংশ হিসেবে ব্যবহার করতে পারবেন। এতে তাঁদের দৈনন্দিন জীবন আরও সহজ ও উপভোগ্য হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর লাং গুও বলেন, বাংলাদেশে নতুন ধরনের এই রিটেইল অভিজ্ঞতা নিয়ে আসতে পেরে তাঁরা আনন্দিত। আলফা স্টোর অনার ব্র্যান্ডের অগ্রযাত্রার প্রতিফলন। এখানে প্রতিষ্ঠানটির সর্বাধুনিক উদ্ভাবনগুলো একসঙ্গে পাওয়া যাবে। গ্রাহকেরা সরাসরি দেখতে পারবেন, অনারের বিভিন্ন ডিভাইস কীভাবে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে সমন্বিতভাবে কাজ করে।
স্টোরটিতে অনারের বিভিন্ন পণ্যের সমন্বয়ে তৈরি ইকোসিস্টেম ব্যবহারের অভিজ্ঞতা নেওয়ার সুযোগ থাকবে। ‘অনার কানেক্ট’ অনুষ্ঠানে এই ইকোসিস্টেমের ঘোষণা দেওয়া হয়েছিল। এসব পণ্য ও নতুন প্রযুক্তি পর্যায়ক্রমে বাংলাদেশের বাজারে আনা হবে।
বিভিন্ন মডেলের স্মার্টফোনের পাশাপাশি স্টোরটিতে রয়েছে অনারের নতুন রোবট ফোন, ম্যাজিক ভি৬ ফোল্ডেবল ফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও টিভি। এআইওটি পণ্যের তালিকায় রয়েছে ইয়ারবাডস, ক্লিপ, হেডফোন ও স্মার্টওয়াচ।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় শিল্পী জেফার ও মাহতিম সাকিব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাইফ হাসান।



