শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /তথ্যপ্রযুক্তি
  3. /শিক্ষার্থীদের সহায়তায় স্কিটো-আইডিপির যৌথ উদ্যোগ
তথ্যপ্রযুক্তি

শিক্ষার্থীদের সহায়তায় স্কিটো-আইডিপির যৌথ উদ্যোগ

শিক্ষার্থীদের সহায়তায় স্কিটো-আইডিপির যৌথ উদ্যোগ...

ত
তানভীর আহমেদ· প্রযুক্তি সম্পাদক
·প্রকাশ: ৫ অক্টোবর ২০২৬, ৪:৩১ এএম·সর্বশেষ: ৫ অক্টোবর ২০২৬, ৪:৩১ এএম
শিক্ষার্থীদের সহায়তায় স্কিটো-আইডিপির যৌথ উদ্যোগ

বাংলাদেশের তরুণদের জন্য আন্তর্জাতিক শিক্ষার পথকে আরও সুগম ও সাশ্রয়ী করতে আইডিপি এডুকেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সাথে পার্টনারশিপ করেছে তরুণদের জন্য গ্রামীণফোনের ডিজিটাল-ফার্স্ট ব্র্যান্ড স্কিটো। এই পার্টনারশিপের আওতায় বিদেশে পড়তে যাওয়ার প্রস্তুতিতে সহায়ক বিশেষ কিছু সুবিধা পাবেন স্কিটোর গ্রাহকরা; যার মধ্যে রয়েছে ফ্রি আইইএলটিএস মাস্টারক্লাস সেশন, আইডিপির ‘স্টাডি অ্যাব্রোড প্রিভিলেজ কার্ড’ এবং দেশব্যাপী যেকোনো আইডিপি অফিসে আইইএলটিএস নিবন্ধনে ১,০০০ টাকা ছাড়।

এই সুবিধাগুলো সব স্কিটো ব্যবহারকারীর জন্য প্রযোজ্য। গ্রামীণফোনের হেড অব স্কিটো মোহাম্মদ সালাহউদ্দীন কবীর এবং আইডিপি এডুকেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কান্ট্রি ডিরেক্টর বি এম মাহবুবুল আলম রাজীব সম্প্রতি জিপিহাউজে এ বিষয়ক চুক্তিটি স্বাক্ষর করেন।

এ সময় গ্রামীণফোনের পক্ষ থেকে স্কিটোর পার্টনারশিপ অ্যান্ড ইনোভেশন লিড সামান্তা আক্তার; স্কিটোর হেড অব ব্র্যান্ড অ্যান্ড এনগেজমেন্ট নুজহাত জান্নাতুন নাঈম; স্কিটোর হেড অব প্রোডাক্ট অ্যান্ড অ্যানালিটিক্স মো. রেজাউল করিম ও স্কিটোর হেড অব সেলস অ্যান্ড কাস্টমার সার্ভিস মোহাম্মদ শোয়েব আনসার এবং আইডিপি এডুকেশন বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স ম্যানেজার মমিনুর রহমান মঈন উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের হেড অব স্কিটো মোহাম্মদ সালাহউদ্দীন কবীর বলেন, “এখন আরো বেশি উদ্যমী শিক্ষার্থী ও পেশাজীবীরা নতুন কিছু শিখতে, এগিয়ে যেতে এবং তাদের ভবিষ্যৎ গড়তে দেশের বাইরে যেতে আগ্রহী। স্কিটোতে আমরা আমাদের প্ল্যাটফর্ম ও পার্টনারশিপগুলো কাজে লাগিয়ে তাদের সেই স্বপ্ন পূরণকে আরও সহজ করতে চাই। আইডিপি এডুকেশন বাংলাদেশের সাথে স্কিটোর এই পার্টনারশিপের মাধ্যমে আমরা স্কিটো গ্রাহকদের কাছে এ সম্পর্কিত সুবিধাগুলো পৌঁছে দিচ্ছি, যাতে বিদেশে শিক্ষা গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপগুলো তাদের কাছে আরও সহজলভ্য ও সাশ্রয়ী হয়ে উঠে।

আইডিপি এডুকেশন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর বি এম মাহবুবুল আলম রাজীব বলেন, “আমরা বুঝি যে বিদেশে পড়াশোনা করা অনেক বাংলাদেশী শিক্ষার্থীর জন্য একটি বড় স্বপ্ন, আর সঠিক দিকনির্দেশনা ও প্রস্তুতি সেই যাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। স্কিটোর সাথে এই পার্টনারশিপ আমাদের আরও বেশি সংখ্যক তরুণদের কাছে গুরুত্বপূর্ণ আইইএলটিএস প্রস্তুতির রিসোর্স ও সহায়তা পৌঁছে দেয়ার সুযোগ করে দেবে। আমরা শিক্ষার্থীদের পাশে থাকতে অধীর আগ্রহে অপেক্ষা করছি যেন তারা প্রয়োজনীয় রিসোর্সের সুযোগ কাজে লাগিয়ে আত্মবিশ্বাসের সাথে আন্তর্জাতিক শিক্ষার পথে এগিয়ে যেতে পারে।

এই ধরনের উদ্যোগের মাধ্যমে শুধু সংযোগ সেবার মধ্যেই সীমাবদ্ধ না থেকে বাংলাদেশের তরুণদের পরিবর্তনশীল চাহিদা ও উচ্চাকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রয়োজনীয় সুযোগ ও সুবিধা প্রদান অব্যাহত রেখেছে স্কিটো।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ত

তানভীর আহমেদ

প্রযুক্তি সম্পাদক

প্রযুক্তি ও বিজ্ঞান বিভাগের সম্পাদক।

সম্পর্কিত আরও সংবাদ

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে সফোসের নতুন প্রযুক্তি

১ সপ্তাহ আগে
জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

জেকে লাইফস্টাইলে নতুন তিন জ্যেষ্ঠ কর্মকর্তা নিয়োগ

১ সপ্তাহ আগে
দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

দেশের ৪০০ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিল আম্বার আইটি

১ সপ্তাহ আগে
বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

বৈশ্বিক ‘মিনিংফুল বিজনেস ১০০’ তালিকায় বাংলাদেশের প্রিয়শপ

১ সপ্তাহ আগে
ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

ফুটবল ও টেকনোলজির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর জমকালো আয়োজন

১ সপ্তাহ আগে
বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

বাংলাদেশে সিমেন্স ইডিএর অনুমোদিত ডিস্ট্রিবিউটর হলো পেন্টা গ্লোবাল

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন হুয়াওয়ের

পরবর্তী সংবাদ

নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২২৭ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৫ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১২৭ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২২ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৪ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM