সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

হামলার আশঙ্কায় দাম্মাম না গিয়ে দোহায় বিমানের জরুরি অবতরণ

হামলার আশঙ্কায় দাম্মাম না গিয়ে দোহায় বিমানের জরুরি অবতরণ...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৫:৫২ পিএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ৫:৫২ পিএম
হামলার আশঙ্কায় দাম্মাম না গিয়ে দোহায় বিমানের জরুরি অবতরণ

সৌদি আরবের দাম্মাম যাওয়ার পথে হামলার আশঙ্কায় মাঝ আকাশে গন্তব্য পরিবর্তন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। পরে কাতারের দোহায় জরুরি অবতরণ করে ফ্লাইটটি।

রোববার (১১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, ঢাকা থেকে দাম্মামের উদ্দেশ্যে যাত্রা শুরুর সময় বিমানবন্দরটির কার্যক্রম স্বাভাবিক ছিল। তবে পরবর্তী সময়ে সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের নিরাপত্তা ও ফ্লাইট পরিচালনার স্বার্থে বিজি-৩৪৯ ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত ২টা ২৭ মিনিটে কাতারের দোহা বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

প্রায় তিন ঘণ্টা পর দাম্মাম বিমানবন্দর পুনরায় চালু হলে ফ্লাইটটি বাংলাদেশ সময় সকাল ৭টা ২ মিনিটে নিরাপদে দাম্মামে পৌঁছায়।

এদিকে, দাম্মাম থেকে ঢাকাগামী বিমানের ফিরতি ফ্লাইট বিজি-৩৫০ বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে যাত্রা শুরু করে। ফ্লাইটটি সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিস্থিতি বিবেচনায় ফ্লাইট পরিচালনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। এ ঘটনায় যাত্রীদের যাত্রায় অনাকাঙ্ক্ষিত বিলম্বের জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ