সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার

মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৯:১৪ পিএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ৯:১৪ পিএম
মোহাম্মদপুরে ভ্যানিটি ব্যাগ থেকে ১০ ককটেল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় একটি পরিত্যক্ত ভ্যানিটি ব্যাগ থেকে ১০টি ককটেল উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

আজ সোমবার দুপুরে ককটেলগুলো উদ্ধার করা হয়।

এসআরবি-২ এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস জানান, গোয়েন্দা সূত্রে সংস্থাটি জানতে পারে, নাশকতার উদ্দেশ্যে ঢাকা উদ্যান এলাকায় ককটেল মজুত রাখা হয়েছে। পরে ওই এলাকায় অভিযান চালিয়ে একটি ভ্যানিটি ব্যাগের ভেতর থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়। পরে এসআরবির বোম্ব ডিসপোজাল ইউনিট ককটেলগুলো রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে নিয়ে নিষ্ক্রিয় করে।

তিনি আরও জানান, ঢাকা উদ্যান এলাকায় টহল জোরদার করা হয়েছে। নাশকতা ও আতঙ্ক সৃষ্টির চেষ্টায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ