রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /বরিশালে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ আহরণ, প্রকাশ্যে বিক্রি
জাতীয়

বরিশালে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ আহরণ, প্রকাশ্যে বিক্রি

বরিশালে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ আহরণ, প্রকাশ্যে বিক্রি...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
·প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৯:৪৮ পিএম·সর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ৯:৪৮ পিএম
বরিশালে নিষেধাজ্ঞার মধ্যেও ইলিশ আহরণ, প্রকাশ্যে বিক্রি

বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জে মেঘনা নদীতে নিষেধাজ্ঞার মধ্যেও চলছে ইলিশ শিকার। নদী তীরের অন্তত ৩০টি বাজারে প্রতিদিন ইলিশ বিক্রি হচ্ছে। সেখানে স্বাভাবিক সময়ের প্রায় অর্ধেক দামে মাছ পাওয়া যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, হিজলা ও মেহেন্দীগঞ্জের বাজারগুলো এখন ছোট ও মাঝারি আকারের ইলিশ বেশি পাওয়া যাচ্ছে। সেই তুলনায় বড় আকারের ইলিশ কম। নিষেধাজ্ঞার মেয়াদ শেষে বেশি দামে বিক্রির জন্য বড় মাছগুলো মজুত করা হচ্ছে।

হিজলার দড়ির চর-খাজুরিয়া বাজার, ধুলখোলা ইউনিয়নের আলীগঞ্জ বাজার, মেমানিয়া ইউনিয়নের একতা বাজার, বড়জালিয়া ও হরিনাথপুর বাজারে প্রকাশ্যে ইলিশ বিক্রি হচ্ছে।

একইভাবে মেহেন্দীগঞ্জ উপজেলার কালীগঞ্জ, দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বুড়ির পুল, হাজিরহাট, আলিমাবাদ ইউনিয়নের আলীগঞ্জ, চর গোপালপুর, জাঙ্গালিয়া ও ভাসানচর ইউনিয়নের বাজারগুলোতেও ইলিশ বেচা-কেনা চলছে।

মেঘনা নদীর পাড়ে প্রকাশ্যে ইলিশ বিক্রি হতে দেখেছেন হিজলার বাসিন্দা আনিসুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, জেলেরা নৌকা নিয়ে নদীর পাড়ে এসে মাছ বিক্রি করছিলেন। গতকাল রোববার এক কেজি ওজনের ইলিশ ১ হাজার ৫০০ টাকা, ৬০০-৮০০ গ্রামের ইলিশ ১ হাজার টাকা এবং এর চেয়ে ছোট ইলিশ ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

তিনি জানান, স্বাভাবিক সময়ের চেয়ে দাম এখন প্রায় অর্ধেক। এসব জায়গা থেকে মাছ কিনে খুচরা বিক্রেতারা দূরের বাজারে কেজিতে ১০০-২০০ টাকা লাভে বিক্রি করছেন।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানান, ইলিশ ধরা ও কেনাবেচায় স্থানীয় কিছু সিন্ডিকেট কাজ করছে। এ ছাড়া, সীমিত লোকবল দিয়ে সবসময় বিস্তীর্ণ এলাকায় অভিযান চালানো সম্ভব হয় না। ইঞ্জিনচালিত সরকারি নৌকা দেখলেই জেলেরা ছোট খালে ঢুকে পড়ছেন।

হিজলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইলিয়াস শিকদার এবং মেহেন্দীগঞ্জের ইউএনও মোহাম্মদ রিয়াজুর রহমান অবৈধ মাছ শিকার ও সিন্ডিকেটের কথা স্বীকার করেন।

হিজলার ইউএনও মো. ইলিয়াস শিকদার বলেন, ‘বাজারগুলোতে খুব ভোরে ফজরের আজানের সময় এবং রাতে মাছ বিক্রি হয় বলে শুনেছি। সাধারণত রাতের অন্ধকারে উত্তাল নদী পার হয়ে অভিযান চালানো হয় না। এ ছাড়া নদীর এক পার থেকে অন্য পারে যেতেও অনেক সময় লাগে। তারপরও আমরা অভিযান চালাচ্ছি। বেশ কিছু ইলিশ উদ্ধার করে এতিমখানায় দিয়েছি।

তিনি আরও বলেন, ‘স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাদেরও বিষয়টি দেখতে বলেছিলাম। তারা বলেছেন, কিন্তু আমরা কোনো ফলাফল দেখছি না।

মেহেন্দীগঞ্জের ইউএনও মোহাম্মদ রিয়াজুর রহমান সিন্ডিকেটের দৌরাত্ম্যের কথা স্বীকার করে বলেন, ‘বিশাল নদ-নদী থাকায় আমরা মাছ শিকার থামাতে পারছি না। আমরা জেলেদের নিয়ে সচেতনতামূলক সভাও করেছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না।

মেহেন্দীগঞ্জের মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘অভিযানের জন্য আমরা নদীতে নামলেও জেলেরা বেপরোয়া। তারা আমাদের ওপর হামলা করছে। বাধ্য হয়ে কোস্টগার্ডকে ফাঁকা গুলিও ছুড়তে হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি ৫ লাখ মিটার জাল ও ৩৫ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রভাব বিস্তারের জন্য স্থানীয় নেতারাই এসব সিন্ডিকেট চালাচ্ছেন। যারা এখন সিন্ডিকেট চালাবেন, আগামী নির্বাচনে তারাই এগিয়ে থাকবেন বলে তাদের ধারণা।

মেহেন্দীগঞ্জ ও হিজলায় এমন অন্তত ৮ থেকে ১০টি সিন্ডিকেট রয়েছে। মাছ বিক্রির অর্ধেক টাকা এই সিন্ডিকেটের পকেটে যায়।

বরিশালের জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান বলেন, ‘৩১৮ কিলোমিটারজুড়ে থাকা এই অঞ্চলের সবচেয়ে বড় অভয়াশ্রমটির পাহারায় হিজলা ও মেহেন্দীগঞ্জে মৎস্য কর্মকর্তা আছেন মাত্র চারজন। সন্ধ্যার পর নদী ভয়ংকর রূপ নেয়, তখন সেখানে যাওয়াই মুশকিল হয়ে পড়ে। এ ছাড়া এবার আমাদের বাজেট নেই বললেই চলে। ফলে আগের চেয়ে অভিযানও কম হচ্ছে।

সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ে তিনি বলেন, ‘সিন্ডিকেটের কথা আমরা শুনেছি। তবে তারা সামনে না আসায় আমরা কিছু করতে পারছি না।

তিনি আরও বলেন, ‘আমাদের ধারণা, বরিশাল জেলার অন্তত ৫০টি বাজারে অবৈধভাবে ইলিশ বিক্রি হচ্ছে। এর বেশির ভাগই হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলায়। তবে এসব মাছ মূলত খুব ভোরে ও রাতে বিক্রি করা হয়।

বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ মামুন খন্দকার বলেন, ‘জায়গাটি অনেক বড়। আমরা এক দিকে গেলে তারা অন্য দিকে মাছ ধরে। তবে আমরা অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছি।

এদিকে মৎস্য বিভাগ জানিয়েছে, ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে বরিশাল জেলার ৩ লাখ ৫৮ হাজার ৫১৬ জন জেলেকে ২৫ কেজি করে চাল সহায়তা দেওয়া হচ্ছে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#বরিশাল#জাতীয়#সংবাদ#বাংলাদেশ#বরিশাল বিভাগ#sub-barishal

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

২ সপ্তাহ আগে
চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

২ সপ্তাহ আগে
ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

ফ্যাসিবাদ পুনর্বাসনের অপচেষ্টা প্রতিহতে শক্তি চেয়ে সংসদে ধর্ম প্রতিমন্ত্রীর মোনাজাত

২ সপ্তাহ আগে
মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির সামনে ২ ককটেল বিস্ফোরণ

২ সপ্তাহ আগে
কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

কপ-৩১ বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন খলিলুর রহমান

২ সপ্তাহ আগে
‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

‘একটি বাড়ি, একটি খামার’ প্রকল্পের অনিয়ম নিয়ে সংসদে প্রশ্ন

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ১০ বছরে শুধু পাথর আমদানি হয়েছে

পরবর্তী সংবাদ

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সম্পদের হিসাব চায় দুদক

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
১শীর্ষ পঠিত
জনপ্রিয় অভিনেত্রীর বিয়ের খবরে শোরগোল সামাজিক মাধ্যমে
🔥৫৬২৩০ বার পঠিত
২

আইপিএলে বাংলাদেশি ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্স

👁️ ৪৮৭২৮ পঠিত
৩

ঢাকা মেট্রোরেলের নতুন রুট উদ্বোধন: যোগাযোগে নতুন যুগ

👁️ ৪৩১৩০ পঠিত
৪

বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার: দাবায় নতুন ইতিহাস

👁️ ৪২৩২৪ পঠিত
৫

দুর্নীতিবিরোধী অভিযান জোরদার: বেশ কয়েকজন গ্রেপ্তার

👁️ ৩১৮২৬ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

যুক্তরাষ্ট্র গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে

০৪:০০ AM

বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনে নতুন সভাপতি কায়েস আহমেদ

০২:৫৯ AM

বিএনপির র‍্যালিতে ব্যানার হাতে ওসির অংশগ্রহণ, প্রত্যাহারের দাবি জামায়াতের

০২:৫৮ AM

৪৯৫ ক্রীড়া অফিসার ও ১১৮৮০ শিক্ষক নিয়োগের পরিকল্পনা সরকারের

০২:৫৮ AM

চ্যানেল টোয়েন্টিফোরের এমডি এ কে আজাদসহ ৭ জনের বিরুদ্ধে মানহানির মামলা

০২:২৭ AM