সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
২৬শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৯:১৫ পিএমসর্বশেষ: ১২ অক্টোবর ২০২৬, ৯:১৫ পিএম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে হাত-পা বাঁধা ৪ জেলে উদ্ধার

সুন্দরবনে মুক্তিপণের দাবিতে অপহৃত ও জিম্মি চার জেলেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড। অপহরণের দুই দিন পর কুখ্যাত ডাকাত সম্রাট বাহিনীর কবল থেকে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

সোমবার (১২ অক্টোবর) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সুন্দরবনে সক্রিয় সব বনদস্যু বাহিনী নির্মূল এবং উপকূলীয় অঞ্চলে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ যৌথ অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শিবসা নদীর আরবানিয়া খালসংলগ্ন এলাকায় রোববার দুপুরে বিশেষ অভিযান শুরু করে কোস্টগার্ডের একটি আভিযানিক দল। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা অপহৃত জেলেদের রেখে বনের গহিনে পালিয়ে যায়। পরবর্তীতে বনের খালে থাকা জেলেদের একটি নৌকায় তল্লাশি চালিয়ে হাত-পা বাঁধা অবস্থায় চার জেলেকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেলেরা জানান, গত ১০ অক্টোবর সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে গেলে সম্রাট বাহিনীর সদস্যরা অস্ত্রের মুখে তাদের জিম্মি করে নিয়ে যায় এবং মোটা অঙ্কের মুক্তিপণের দাবিতে তাদের ওপর নির্যাতন চালাচ্ছিল।

উদ্ধারকৃত জেলেরা হলেন—মইনুর (৫০), বাদশা গাজী (৩৯), সুজন হোসেন (৩৪) এবং ইমামুল মল্লিক (২২)। তারা সবাই খুলনা জেলার পাইকগাছা থানার বাসিন্দা। উদ্ধার হওয়া জেলেদের প্রাথমিক চিকিৎসা ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ