সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬
১৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬১৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
ডেইলি বরিশাল
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /আ. লীগের সন্ত্রাসী নেটওয়ার্ক দেশ-বিদেশে নানা অপতৎপরতা চালাচ্ছে
রাজনীতি

আ. লীগের সন্ত্রাসী নেটওয়ার্ক দেশ-বিদেশে নানা অপতৎপরতা চালাচ্ছে

আ. লীগের সন্ত্রাসী নেটওয়ার্ক দেশ-বিদেশে নানা অপতৎপরতা চালাচ্ছে...

ন
নাজমুল ইসলাম· বিশ্লেষক
·প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ৪:১৬ পিএম·সর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ৪:১৬ পিএম
আ. লীগের সন্ত্রাসী নেটওয়ার্ক দেশ-বিদেশে নানা অপতৎপরতা চালাচ্ছে

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ ক্ষোভ জানান। তার পোস্টটিসংবাদমাধ্যমের পাঠকদের জন্য হুবহু দেওয়া হলো।

‘নিউইয়র্কে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আক্রমণ ও অপদস্থ করার চেষ্টা করেছে পলাতক সন্ত্রাসীগোষ্ঠী আওয়ামী লীগের কিছু সদস্য। জনগণের কাছে প্রত্যাখ্যাত হয়ে বিদেশে আশ্রয় নেওয়া এই ফ্যাসিবাদী গোষ্ঠীর এমন ন্যক্কারজনক অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আমরা বারবার বলে আসছি, জুলাই গণহত্যা এবং আওয়ামী লীগের ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত প্রতিটি গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার ছাড়া বাংলাদেশে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়।

অথচ আমরা প্রত্যক্ষ করছি, জুলাই গণহত্যার বিচারে অস্বাভাবিক ধীরগতি ও গড়িমসি চলছে। একইসঙ্গে আওয়ামী লীগের সঙ্গে সরকারের অভ্যন্তরীণ সমঝোতার প্রচেষ্টারও নানা ইঙ্গিত দৃশ্যমান। বিচারপ্রক্রিয়ায় এই দীর্ঘসূত্রতা আওয়ামী লীগের সন্ত্রাসী নেটওয়ার্ককে দেশ-বিদেশে নানা অপতৎপরতা চালানোর সাহস জোগাচ্ছে। এই সন্ত্রাসী নেটওয়ার্কের মূলোৎপাটন করতে হবে। বছরের পর বছর হাজারো মানুষকে রাষ্ট্রীয় নিপীড়নের শিকার করা, গুম-খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার পরও যাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই, দল হিসেবে সেই আওয়ামী লীগের বিচার অবশ্যই নিশ্চিত করতে হবে।

একইসঙ্গে, বিদেশের মাটিতে বারবার এ ধরনের হামলা ও হেনস্তার ঘটনা ঘটলেও সরকারের নির্লিপ্ততা আমাদেরকে হতবাক করেছে। বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে সক্রিয় করা ও কূটনৈতিক যোগাযোগ জোরদার করার মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসসহ জুলাই অভ্যুত্থানের পক্ষের ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব ঘটনায় বাংলাদেশ সরকারের কোনো কর্মকর্তা বা সংশ্লিষ্ট কারও যোগসাজশ কিংবা প্রশ্রয়ের প্রমাণ থাকলে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#জাতীয়#সংবাদ#বাংলাদেশ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ন

নাজমুল ইসলাম

বিশ্লেষক

রাজনৈতিক রিপোর্টার, বিশ্লেষক ও কলামিস্ট।

সম্পর্কিত আরও সংবাদ

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন

এনসিপির স্থানীয় সরকার নির্বাচন বিষয়ক কমিটি গঠন

২ সপ্তাহ আগে
হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

২ সপ্তাহ আগে
বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগ দেওয়ার কারণ জানালেন মুক্তি

২ সপ্তাহ আগে
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি বাংলাদেশে ফিরবে না: সারজিস আলম

২ সপ্তাহ আগে
শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকরের দাবি জানালেন নাহিদ

২ সপ্তাহ আগে
‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

‘দুটি কারণে’ শেখ হাসিনা পাসপোর্টের আবেদন করেছেন: জামায়াত

২ সপ্তাহ আগে
পূর্ববর্তী সংবাদ

যুবদলের দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

পরবর্তী সংবাদ

আমি কানাডায় স্ট্যাটাসবিহীন একেবারে ভাসমান ব্যক্তি: এস কে সিনহা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
দৈনিক বরিশাল

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান কার্যালয়: সদর রোড, বরিশাল-৮২০০, বাংলাদেশ
ফোন / মোবাইলঃ +880 1711-475776
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: ডিবি-২০২৬/বরিশাল

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • প্রধান সম্পাদক:টিএম তুহিন
  • প্রকাশক:টিএম তুহিন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|ইউনিকোড কনভার্টার|অ্যাডমিন ড্যাশবোর্ড|যোগাযোগ

ডেইলি বরিশাল — দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

প্রধান সম্পাদকঃ টিএম তুহিন | প্রকাশকঃ টিএম তুহিন

© ২০২৬ দৈনিক বরিশাল । সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বাধিক পঠিত

অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
১শীর্ষ পঠিত
অন্তঃকলহ থেকে জাজিরায় প্রাণহানি: স্বরাষ্ট্রমন্ত্রী
🔥২৭ বার পঠিত
২

সিকদার পরিবারের বিদেশি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

👁️ ২৬ পঠিত
৩

ন্যায়বিচারে প্রবেশাধিকার সহজ করবে প্যারালিগ্যাল সেবা: আইনমন্ত্রী

👁️ ২৫ পঠিত
৪

গোপালগঞ্জে ভাঙচুর করে পালিয়ে যান ভারতে, ফেরার সময় সীমান্তে তরুণ আটক: বিজিবি

👁️ ২৫ পঠিত
৫

বাড়ি গোপালগঞ্জে, থাকেন ঢাকায়, কারও কারও মুঠোফোনে লেনদেন সুবিধা বন্ধ

👁️ ২৫ পঠিত

সর্বশেষ খবর

তাজা খবর

তথ্যসহ ৩ মন্ত্রণালয়ে নতুন সচিব, বাধ্যতামূলক অবসরে ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তা

০২:২৬ AM

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডারে খালেদা জিয়াকে নিয়ে ভুল তথ্য, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

০১:২৫ AM

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: জামায়াত নেতা গ্রেপ্তার

০১:২৫ AM

মোহাম্মদপুরে পেট্রলবোমাসহ কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নেতা গ্রেপ্তার

১২:২৪ AM

পরিকল্পনা চার মাস আগে, এরপর নিরাপত্তাকর্মীর কাজ নেন তিনজন

১২:২৪ AM