ঘরের দেয়ালে নজরকাড়া উজ্জ্বলতার সঙ্গে বাড়তি সুরক্ষা দিতে নিপ্পন পেইন্ট বাংলাদেশ বাজারে এনেছে নতুন কিউ-গ্লো সুপার শিন। প্রতিষ্ঠানটির ওয়েলনেস রেঞ্জের এই প্রিমিয়াম ইন্টেরিয়র পেইন্টে সুপার ডায়মন্ড শাইনের সঙ্গে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল সুরক্ষা। দেয়ালের সৌন্দর্যের পাশাপাশি ঘরের পরিচ্ছন্নতা ও সেখানে বসবাসকারী মানুষের প্রতি যত্নের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই পেইন্ট।
কিউ-গ্লো সুপার শিনের লাক্সারি সিল্কি ফিনিশ দেয়ালকে দেয় মসৃণ ও মার্জিত রূপ। এর হাই-লাইট রিফ্লেকশন দেয়ালে যোগ করে বাড়তি উজ্জ্বলতা, আর এর সুপিরিয়র কালার ভাইব্র্যান্সি ঘরের সাজকে করে তোলে আরও আকর্ষণীয় ও অভিজাত।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, পেইন্টটির সিলভার-আয়ন প্রযুক্তি রং করা দেয়ালে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা দেয়। এর অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য ছত্রাকের বৃদ্ধি প্রতিরোধে সহায়তা করে। পাশাপাশি হাই ওয়াশেবিলিটির কারণে দেয়াল পরিষ্কার করা সহজ হয়। ফলে নিয়মিত যত্নে দেয়ালের সুন্দর ফিনিশ ধরে রাখাও হয় সহজ।
নিপ্পন পেইন্টের ওয়েলনেস রেঞ্জে ঘরের সৌন্দর্যের সঙ্গে গুরুত্ব পেয়েছে পরিবেশের প্রতি যত্ন। এই ভাবনারই প্রতিফলন কিউ-গ্লো সুপার শিনের লো ভিওসি ও এপিইও-ফ্রি ফর্মুলেশন। রং প্রয়োগ ও শুকানোর সময় কম গন্ধ থাকায় পেইন্টার ও বসবাসকারী উভয়ের জন্যই অভিজ্ঞতা হয় আরও স্বস্তিদায়ক। এভাবেই মানুষের প্রতি যত্ন ও পরিবেশের প্রতি দায়িত্বশীল ফর্মুলেশনকে একসঙ্গে গুরুত্ব দিচ্ছে নিপ্পন পেইন্ট, যা প্রতিষ্ঠানটির টেকসই ভবিষ্যৎ গড়ার ভাবনারও অংশ।
আরও ভালো ফিনিশ ও পারফরম্যান্সের জন্য কিউ-গ্লো সুপার শিনের সঙ্গে আল্ট্রাকেয়ার লাক্সারি পাট্টি ও আল্ট্রাকেয়ার লাক্সারি বেসকোট ব্যবহারের পরামর্শ দিয়েছে নিপ্পন পেইন্ট। পাট্টি দেয়ালের ছোটখাটো অসম্পূর্ণতা ঢেকে মসৃণ ভিত্তি তৈরি করে, আর বেসকোট দেয়ালে রঙের ভালো বন্ধন ও মসৃণ ফিনিশ পেতে সহায়তা করে।



