মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
২৭শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

ফরিদপুরে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ করায় যুবদলের সদস্যকে ‘হাতুড়িপেটা’

ফরিদপুরে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ করায় যুবদলের সদস্যকে ‘হাতুড়িপেটা’...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ৮:৪০ পিএমসর্বশেষ: ১৩ অক্টোবর ২০২৬, ৮:৪০ পিএম
ফরিদপুরে সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ করায় যুবদলের সদস্যকে ‘হাতুড়িপেটা’

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সারের ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ করায় যুবদলের এক সদস্যকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। এ সময় তার তিন সমর্থকও আহত হন।

উপজেলার রামনগর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া বাজারে গতকাল সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

আহত শেখ খোরশেদ আহমেদ ওরফে দোলন (৫০) ইউনিয়নের দুলারডাঙ্গী গ্রামের বাসিন্দা ও জেলা যুবদলের সদস্য।

এছাড়া আহত হয়েছেন—উত্তর গোপীনাথপুর গ্রামের বাসিন্দা সুমন তালুকদার (৩৬), গোপালপুর গ্রামের ওয়াজেদ মোল্লা (৫০) ও বাড়ৈইডাঙ্গী গ্রামের মোস্তাক আহমেদ কলি মন্ডল (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সারের ডিলার নিয়োগে আবেদন করেন খোরশেদ আহমেদ ও একই ইউনিয়নের বাসিন্দা মান্নান মন্ডলের ছেলে শিবলী সাদিক ওরফে তুষার মন্ডল (৩০)। তাদের মধ্যে শিবলী সাদিককে মনোনীত করা হয়।

পরে গত রোববার নগরকান্দা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন বঞ্চিত ডিলাররা। সেখানে খোরশেদ অভিযোগ করেন, টাকার বিনিময়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।

খোরশেদের বড় ভাই শেখ ফরিদ আহমেদ মিলন বলেন, ‘সংবাদ সম্মেলন করায় ক্ষিপ্ত হন শিবলী সাদিক। গতকাল সন্ধ্যায় বাজারের একটি চায়ের দোকানে শিবলী সাদিকের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে খোরশেদের ওপর হামলা চালায়। এ সময় তাকে বাঁচাতে গেলে তারাও হামলার শিকার হন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিবলী সাদিককে একাধিকবার ফোন করা হলেও ধরেননি। পরে খুদেবার্তা পাঠালেও তিনি সাড়া দেননি।

রামনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মন্ডল বলেন, ‘রোববার সারের ডিলার নিয়োগ নিয়ে প্রতিবাদ করায় এ মারামারির ঘটনা ঘটেছে। এতে শিবলী সাদিকের পক্ষেরও কয়েকজন আহত হয়েছেন বলে শুনেছি।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, মারামারির ঘটনায় কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ