বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
২৮শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

অনুমতি ছাড়াই টুর্নামেন্টে ধাওয়ানের নাম, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

অনুমতি ছাড়াই টুর্নামেন্টে ধাওয়ানের নাম, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ৫:২৫ পিএমসর্বশেষ: ১৪ অক্টোবর ২০২৬, ৫:২৫ পিএম
অনুমতি ছাড়াই টুর্নামেন্টে ধাওয়ানের নাম, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ভারতের সাবেক ওপেনার শিখর ধাওয়ানের অনুমতি ছাড়াই ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপের অংশগ্রহণকারীদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ উঠেছে। বিষয়টি জানার পর ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক এই ক্রিকেটার। তার সম্মতি ছাড়া নাম ব্যবহারের ঘটনায় আয়োজকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান পরিষ্কার করেন ধাওয়ান। টুর্নামেন্টে অংশ নেওয়ার বিষয়ে তিনি কোনো সম্মতি দেননি বলে জানান ভারতীয় এই ক্রিকেটার।

পোস্টে ধাওয়ান লেখেন, ‘ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপে অংশগ্রহণকারী হিসেবে আমার নাম দেখেছি। আমার অজান্তে ও অনুমতি ছাড়াই আয়োজকেরা আমার নাম ব্যবহার করেছেন।

এ ঘটনায় তার আইনজীবী দল প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানিয়েছেন ধাওয়ান। পাশাপাশি গণমাধ্যম ও ভক্তদের প্রতি অননুমোদিত কোনো ঘোষণা প্রচার না করার আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিষয়ে ধাওয়ানের বক্তব্য, ‘বিষয়টি মোকাবিলায় আমার দল যথাযথ আইনি পদক্ষেপ নেবে। গণমাধ্যম ও আমার ভক্তদের অনুরোধ করছি, কোনো অননুমোদিত ঘোষণা প্রচার করবেন না বা তার ওপর নির্ভর করবেন না। আপনাদের অব্যাহত ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওয়ার্ল্ড টি-টোয়েন্টি কন্টিনেন্ট কাপের এশিয়া ওয়ারিয়র্স দলে রাখা হয়েছিল ধাওয়ানের নাম। ২৪ সদস্যের এই দলে ভারতের সাবেক ক্রিকেটারদের পাশাপাশি পাকিস্তানের কয়েকজন খেলোয়াড়েরও জায়গা হয়েছে। তবে টুর্নামেন্টে নিজের অংশগ্রহণের বিষয়ে কোনো সম্মতি দেননি বলে স্পষ্ট করে দিয়েছেন ধাওয়ান।

এশিয়া ওয়ারিয়র্সের তালিকায় ধাওয়ান ছাড়াও ভারতের সাবেক ক্রিকেটার রাহুল শর্মা, গুরকিরাত সিং মান ও অভিমন্যু মিঠুনের নাম রয়েছে। পাকিস্তানের সোহেল তানভীর, ইফতিখার আহমেদ ও মুহাম্মদ ইমরান খানসহ আরও কয়েকজন ক্রিকেটারকে দলটিতে অন্তর্ভুক্ত করার খবর প্রকাশিত হয়েছে।

তবে ধাওয়ানের বক্তব্য অনুযায়ী, তার নাম ব্যবহারের ক্ষেত্রে আয়োজকেরা অনুমতি নেননি। এখন এ ঘটনায় তার পক্ষ থেকে কী ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হয় এবং আয়োজকেরা কী প্রতিক্রিয়া জানান, সেটিই দেখার বিষয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ