বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
২৮শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

৫৮৩ শ্রমিককে ৫ কোটি টাকার অনুদানের চেক দিলেন শ্রমমন্ত্রী

৫৮৩ শ্রমিককে ৫ কোটি টাকার অনুদানের চেক দিলেন শ্রমমন্ত্রী...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ৮:৪২ পিএমসর্বশেষ: ১৪ অক্টোবর ২০২৬, ৮:৪২ পিএম
৫৮৩ শ্রমিককে ৫ কোটি টাকার অনুদানের চেক দিলেন শ্রমমন্ত্রী

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে শ্রমিকদের চিকিৎসা, মৃত শ্রমিকের পরিবারের আর্থিক সহায়তা এবং শ্রমিক পরিবারের সন্তানদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ বুধবার শ্রম ভবনের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে ৫৮৩ জন শ্রমিকের মধ্যে প্রায় ৫ কোটি টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।এ সময় তিনি বলেন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, টাঙ্গাইল ও নারায়ণগঞ্জের শ্রমিকদের জন্য আজ এই আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর শ্রমিকদের জন্য এটিই সবচেয়ে বড় অনুদান।

মন্ত্রী বলেন, আমরা দায়িত্ব নেওয়ার আগে অনেক বড় প্রতিষ্ঠান তাদের লভ্যাংশের নির্ধারিত অংশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে দিত না। আমরা সেই বকেয়া অর্থ আদায় করছি এবং তা সরাসরি শ্রমিকদের মাঝে পৌঁছে দিচ্ছি।

মালিক ও শ্রমিকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ওপর জোর দিয়ে আরিফুল হক বলেন, শিল্পকারখানার উৎপাদন ও আয়ের প্রবৃদ্ধি ঘটলে আমরা মালিকদের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের মজুরি বাড়িয়ে নিতে পারব। এজন্য রাজপথে আন্দোলনের প্রয়োজন হবে না। তবে কলকারখানা সচল রাখতে হবে এবং মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ