বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

এবার ১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

এবার ১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ৪:১০ পিএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ৪:১০ পিএম
এবার ১ হাজার কর্মী ছাঁটাই করছে নেটফ্লিক্স

দর্শকদের মনোযোগ আকর্ষণের তীব্র প্রতিযোগিতা এবং ইউটিউব ও অন্যান্য ঐতিহ্যবাহী প্রতিদ্বন্দ্বীদের চাপে পড়ে কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম শীর্ষ স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, প্রতিষ্ঠানটি তাদের মোট কর্মীবাহিনীর ৬ শতাংশ বা প্রায় ১ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে, যা ২০২২ সালের পর তাদের সবচেয়ে বড় কর্মী ছাঁটাইয়ের ঘটনা।

বুধবার (১৪ অক্টোবর) প্রতিষ্ঠানটির সহ-প্রধান নির্বাহী (কো-সিইও) গ্রেগ পিটার্স এবং টেড সারান্ডোস কর্মীদের কাছে পাঠানো ইমেইলে জানান যে, এই ছাঁটাইয়ের বড় অংশটি হবে নেটফ্লিক্সের প্রোডাক্ট, টেক, লিগ্যাল এবং হিউম্যান রিসোর্সেস বা মানবসম্পদ বিভাগে।

ওই স্মারকে তারা উল্লেখ করেন, ‘আমাদের লক্ষ্য—বিশ্বকে বিনোদন দেওয়া। তাই খুবই উচ্চাভিলাষী এবং তা বাস্তবায়নের জন্য আমাদের কর্মী ও সম্পদের অগ্রাধিকার নির্ধারণে কঠোর হওয়া প্রয়োজন।

তারা আরও যোগ করেন, ‘আমাদের ব্যবসা শক্তিশালী ও ক্রমবর্ধমান রয়েছে এবং আমরা আমাদের পূর্ণাঙ্গ বছরের লক্ষ্য অর্জনের জন্য সঠিক পথেই আছি।

চলতি বছরে এখন পর্যন্ত নেটফ্লিক্সের শেয়ারের দর প্রায় ২৫ শতাংশ পতন হলেও, বুধবার (১৪ অক্টোবর) তা শূন্য দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের শেষ নাগাদ প্রতিষ্ঠানটিতে প্রায় ১৬ হাজার কর্মী কর্মরত ছিলেন।

এর আগে ২০২২ সালে হঠাৎ গ্রাহকসংখ্যা কমে যাওয়ার প্রেক্ষাপটে দুই দফায় প্রায় সাড়ে চারশো কর্মী ছাঁটাই করেছিল প্রতিষ্ঠানটি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ