শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

সাবিলাকে নিয়ে বিস্ফোরক দাবি তিশার

সাবিলাকে নিয়ে বিস্ফোরক দাবি তিশার...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ৮:৪৮ পিএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ৮:৪৮ পিএম
সাবিলাকে নিয়ে বিস্ফোরক দাবি তিশার

ঢাকাই শোবিজে অভিনেত্রী সাবিলা নূরকে ঘিরে দাম্পত্য টানাপড়েনের গুঞ্জনের মধ্যে আলোচনায় এসেছেন চিত্রগ্রাহক আবদুল মামুন। সাবিলার সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে মামুনের সঙ্গে নিজের সাত বছরের প্রেম ও বিয়ে ভেঙে গেছে বলে দাবি করেছেন তার ‘কথিত প্রেমিকা’ তিশা। তার অভিযোগ, দুই পরিবারের সম্মতিতে বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হলেও বিয়ের কয়েক দিন আগে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ান মামুন।

তিশার ভাষ্য অনুযায়ী, গত ১৫ মে তাদের বিয়ের তারিখ নির্ধারণ করা হয়েছিল। সাবিলা নূর অভিনীত ‘রকস্টার’ সিনেমার শুটিং শেষ হওয়ার পাঁচ দিন পর বিয়ের আয়োজন করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের কয়েক দিন আগে মামুন তাকে জানান, তিনি আর বিয়ে করতে চান না। কেন এমন সিদ্ধান্ত, তা জানতে চেয়েও স্পষ্ট কোনো উত্তর পাননি বলে দাবি তিশার।

গণমাধ্যমকে তিশা বলেন, যা শুনেছেন সব সত্য। সাবিলা নূরের কারণেই আমার দীর্ঘ সাত বছরের প্রেম এবং বিয়ে ভেঙে গেছে। ‘রকস্টার’ সিনেমার শুটিং শেষ হওয়ার পাঁচ দিন পর আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। দুই পরিবার থেকে বিয়ের সব আয়োজন করা হয়েছিল। কিন্তু আবদুল মামুন হঠাৎ করে জানায়, সে বিয়ে করতে চায় না। পরবর্তীতে জানতে পারি, সাবিলা নূরের সঙ্গে গভীরভাবে সম্পর্কে জড়িয়ে গেছে আবদুল মামুন।

তিশার অভিযোগ, মামুনের সিদ্ধান্ত পরিবর্তনের জন্য তিনি একাধিকবার কথা বলার চেষ্টা করেছেন। পরিবারের সদস্যরাও তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন। কিন্তু কোনো প্রচেষ্টাতেই কাজ হয়নি। পরে সাবিলার সঙ্গে মামুনের সম্পর্কের কথা জানতে পারেন বলে দাবি করেন তিনি। এ ঘটনার পর থেকে মামুনের সঙ্গে তার যোগাযোগ বন্ধ রয়েছে।

আক্ষেপ প্রকাশ করে তিশা বলেন, ওরা দুজন আমার সঙ্গে কাজটি ভালো করেনি। সাবিলা নূর আমাদের বিষয় সব জানতেন। কিন্তু সে মেয়ে হয়েও একটিবার আরেকটি মেয়ের কথা ভাবেনি। আমার বড় ক্ষতি করল। আবদুল মামুন একজন তারকা পেয়ে আমাকে ভুলে গেছে।

তিশা জানান, তাদের বিয়ে আরও আগে হওয়ার কথা থাকলেও ‘রকস্টার’ সিনেমার শুটিংয়ের কারণে তারিখ পিছিয়ে দেওয়া হয়েছিল। শাকিব খানের মতো তারকার সঙ্গে কাজের সুযোগের গুরুত্ব বিবেচনা করে তিনি বিয়ের তারিখ পিছিয়ে দিতে রাজি হয়েছিলেন বলে দাবি করেন। কিন্তু শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত তার জীবনে বড় আঘাত হয়ে এসেছে বলে মনে করেন তিনি।

তিশার ভাষ্য, তার পরিবার এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবলেও তিনি তাতে সম্মতি দেননি। তবে বিয়ে ভেঙে যাওয়ার কারণ সম্পর্কে মামুনের কাছ থেকে সন্তোষজনক ব্যাখ্যা পাননি বলে অভিযোগ তার।

এদিকে সাবিলা নূর ও তার স্বামী নেহাল সুনন্দ তাহেরের দাম্পত্য জীবন নিয়েও সম্প্রতি নানা আলোচনা চলছে। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০১৯ সালে বিয়ে করেন তারা। তবে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং তারা আলাদা থাকছেন বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। যদিও এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিক বক্তব্য দেননি।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাবিলা ও শাকিব খানকে ঘিরেও নানা আলোচনা ছড়িয়েছে। ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় একসঙ্গে কাজ করার সূত্রে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিভিন্ন দাবি সামনে এসেছে। তবে এসব দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। সাবিলা নূর, নেহাল সুনন্দ তাহের ও আবদুল মামুনের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

‘রকস্টার’ সিনেমার শুটিংকে কেন্দ্র করেই সাবিলা ও মামুনের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে দাবি করেছেন তিশা। সিনেমাটির পরিচালক আজমান রুশোর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু বলতে চাননি। পরে গণমাধ্যমকে এক বার্তায় বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবেন বলে জানান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ