শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত বেড়ে ১০

কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত বেড়ে ১০...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ২:৪০ পিএমসর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ২:৪০ পিএম
কক্সবাজারে রিসোর্টে আগুন, মৃত বেড়ে ১০

কক্সবাজারের ইনানী বিচ এলাকায় একটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন মারা গেছেন।

আজ শনিবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে শনিবার সকালে টুপটুপ নামের ওই রিসোর্টে আগুন লাগে। আগুনে মৃত ১০ জনই পর্যটক ছিলেন।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিনসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৭টা ২৫ মিনিটে তারা অগ্নিকাণ্ডের তথ্য পেয়েছেন। সকাল সোয়া ৮টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহত ৫ জন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সবুক্তগীন মাহমুদ সাংবাদিকদের বলেন, 'আগুনে দগ্ধ ৭ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে ২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ৫ জন হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রেফার করা হবে।'

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন বলেন, 'কাঠ দিয়ে তৈরি ৩ তলা রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে।'

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ