শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সীতাকুণ্ডে কারখানায় ডাকাত দলের হানা, দুই চীনা নাগরিকসহ আহত একাধিক

সীতাকুণ্ডে কারখানায় ডাকাত দলের হানা, দুই চীনা নাগরিকসহ আহত একাধিক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ৭:২৭ পিএমসর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ৭:২৭ পিএম
সীতাকুণ্ডে কারখানায় ডাকাত দলের হানা, দুই চীনা নাগরিকসহ আহত একাধিক

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কারখানায় ডাকাতির ঘটনা ঘটিয়েছে সঙ্ঘবদ্ধ ডাকাত দল। এ সময় ডাকাত দলের হামলায় কারখানার দায়িত্বরত দুই চীনা নাগরিক সহ বেশ কয়েকজন আহত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের টেরিয়াইল এলাকায় অবস্থিত আইপিএল ইন্টারন্যাশনাল বিডি প্রাইভেট লিমিটেড নামক প্রতিষ্ঠানে এ ডাকাতির ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানিয়েছেন,২০ থেকে ২২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল কারখানায় প্রবেশ করেন। তারা কারখানার ভেতরে দায়িত্বরত দুই চীনা নাগরিকসহ ১৪ জনকে রশি দিয়ে বেঁধে মারধর করেন। ডাকাত দলের হামলায় দায়িত্বরত দুই চীনা নাগরিকসহ কয়েকজন আহত হন। হামলা শেষে ডাকাতদল কারখানায় থাকা নগদ ২০ লাখ টাকা ও ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

প্রতিষ্ঠানটির ওয়্যারহাউজ ইনচার্জ শহিদুল আলম জানান,অস্ত্রধারী ডাকাত দল প্রতিষ্ঠানে ঢুকে কর্মীদের জিম্মি করে। পরে তাদের রশি দিয়ে বেঁধে মারধর করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে কারখানার ভেতরে লুটপাট চালায় ডাকাতদল। ডাকাতদের হামলায় দায়িত্বে থাকা প্রকৌশলী মিস্টার মা (২২) ইলেকট্রিশিয়ান উফ্যাংলি (৪১) নামে দুই চীনা নাগরিক আহত হয়েছেন।

শহিদুল আলম আরও জানান, বিদেশ থেকে আমদানি করা বিদ্যুৎকেন্দ্রের কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতির হিসাব পর্যালোচনা করা হচ্ছে। হিসাব শেষ হলে কী পরিমাণ মালামাল লুট হয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) আবু হেনা মোস্তফা কামাল বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিমকে রাতেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে । তবে এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষ থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ