পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তী।
১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আইনি জটিলতায় পড়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা ও তৃণমূল কংগ্রেসের সাবেক বিধায়ক সোহম চক্রবর্তী। মামলাটিতে কলকাতা হাইকোর্ট তার আগাম জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি শেষে জামিন আবেদনটি সরাসরি খারিজ করা হয়। এর ফলে এ মামলায় সোহমের গ্রেফতার এড়ানোর পথ কার্যত বন্ধ হয়ে গেল বলে মনে করছেন আইনি বিশেষজ্ঞরা। এর আগে গত জুন মাসেও বালুরঘাট জেলা আদালত এই একই মামলায় তার আগাম জামিন আবেদন খারিজ করেছিলেন।
আইনজীবীদের মতে, কলকাতা হাইকোর্ট থেকে কোনো ধরনের অন্তর্বর্তীকালীন সুরক্ষা না পাওয়ায় সোহম চক্রবর্তীর আইনি লড়াই এখন আরও কঠিন ও অনিশ্চয়তার মুখে পড়ল।



