কক্সবাজারের মেরিন ড্রাইভের ইনানী পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় রিসোর্টটির ইনচার্জ মোহাম্মদ সুমনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।
টি নিশ্চিত করেন উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার। তিনি জানান, আটক সুমনকে থানায় নেওয়া হয়েছে। তাকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে শনিবার সকালে রিসোর্টটিতে আগুন লাগার ঘটনায় একই পরিবারের ছয়জনসহ মোট ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত অবস্থায় আরও ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে অগ্নিকাণ্ডের পর থেকে রিসোর্টের মালিক নিয়াজ মোরশেদ ও তানভীরের খোঁজ পাওয়া যায়নি।



