শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ৭:২৮ পিএমসর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ৭:২৮ পিএম
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে এক শিশুর মৃত্যু

ময়মনসিংহে কিছুতেই কমছে না ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ইসরাত জাহান নামে ১০ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

শিশুটি নেত্রকোনার পূর্বধলা উপজেলার মো. ইসতিয়াকের মেয়ে। গত ৯ অক্টোবর দুপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটি ডেঙ্গু সিনড্রোমসহ নিউমোনিয়ায় আক্রান্ত ছিল বলে জানান ডেঙ্গু আইসোলেশন ওয়ার্ডের চিকিৎসক।

এ নিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৩৩ জনের মৃত্যু হলো।

ডেঙ্গু ওয়ার্ডের চিকিৎসক ডা. মোস্তফা ফয়সাল জানান, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে আরও ৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৭ জন।

হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১১ জন। তাদের মধ্যে পুরুষ ৬৬ জন, নারী ৩১ জন ও শিশু ১৪টি।

তিনি আরও জানান, এ বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ৩ হাজার ৯১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ