শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

নওগাঁয় প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁয় প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবক গ্রেপ্তার...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ৮:০০ পিএমসর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ৮:০০ পিএম
নওগাঁয় প্রতিমা ভাঙচুরের অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁ সদর উপজেলায় কুড়াল দিয়ে দুর্গা প্রতিমা ভাঙচুরের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে হাসাইগাড়ি ইউনিয়নের হাঁতাশ খাড়া পাড়া সর্বজনীন পূজামণ্ডপে এই ঘটনা ঘটে। গ্রেপ্তার যুবকের নাম গোলাম রব্বানী। তিনি একই ইউনিয়নের মধ্য হাঁতাশ পাড়ার মোহাম্মদ মুসার ছেলে। মণ্ডপে পাহারায় থাকা আনসার সদস্য ও স্থানীয় লোকজন তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান এবং ভীমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইন-চার্জ আবদুল লতিফসংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা আবদুল লতিফ জানান, সকালে রব্বানী কুড়াল নিয়ে মণ্ডপে ঢুকে প্রতিমায় আঘাত করেন। এতে প্রতিমাটি ক্ষতিগ্রস্ত হয়। কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি এ ঘটনা ঘটান। পরে আনসার সদস্য ও মন্দিরে থাকা লোকজন তাকে ধরে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে তাকে ভীমপুর তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।

ওসি মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় মণ্ডপ কমিটির সভাপতি চয়ন জোয়ারদার বাদী হয়ে রব্বানীর বিরুদ্ধে মামলা করেছেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ওসি আরও জানান, বর্তমানে ওই মণ্ডপ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ