শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
২ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ৮:৩২ পিএমসর্বশেষ: ১৭ অক্টোবর ২০২৬, ৮:৩২ পিএম
পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

কুড়িগ্রামের চিলমারীতে পাঁচ বছরের এক কন্যা শিশুকে অনৈতিক কাজের উদ্দেশ্যে বাঁশঝাড়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ভুক্তভোগী ওই শিশু প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত মাদকাসক্ত ওই যুবকের নাম মো. আরিফুল ইসলাম (২৫)। সে ওই এলাকার ফয়েজ উদ্দিন বেপারীর ছেলে।

পুলিশ জানায়, ৯৯৯ এ খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিবেশ শান্ত করে। এরপর অভিযুক্ত যুবককে আটক করে থানা হেফাজতে আনা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে সবার অজান্তে অনৈতিক কাজের উদ্দেশে ওই শিশুকে নিয়ে আরিফুল বাঁশঝাড়ে যায়। সেখানে শিশুটির উপরে অনৈতিক কাজের চেষ্টা করলে সে চিৎকার-চেচামেচি শুরু করে। এসময় শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গেলে ওই যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে এলাকাবাসী ধাওয়া করে আরিফুলকে আটক করে। পরে শিশুটিকে উদ্ধার করে চিলমারী হাসপাতালে ভর্তি করা হয়। ওই শিশুর কোমড়ের পিছনের অংশে একটি ক্ষত চিহ্ন পাওয়া গেছে। ভুক্তভোগী ওই শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সে বর্তমানে নিজ বাড়িতে আছে বলে জানা গেছে।

চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার জানিয়েছেন, ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ