রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেফতার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ২:১৭ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ২:১৭ পিএম
বিমানবন্দরে সোয়া কোটি টাকার স্বর্ণসহ যাত্রী গ্রেফতার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ৫৬৬ গ্রাম স্বর্ণ জব্ধ করেছে ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্স। এ সময় আবুধাবি থেকে আগত যাত্রী মোহাম্মদ কামরুল ইসলামকে গ্রেফতার করা হয়।

রোববার (১৮ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে আবুধাবি থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইন্সের (BS-350) ফ্লাইটে মোহাম্মদ কামরুল ইসলাম চট্টগ্রাম আসেন।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা মোহাম্মদ কামরুল ইসলামকে কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় ডিজিএফআই কর্তৃক সন্দেহজনক বিবেচিত হয়। এরপর বিমানবন্দর ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে যাত্রীর ব্যাগেজের ভেতরে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিংয়ের যন্ত্র এবং স্টেইনলেস স্টিলের বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কায়দায় লুকানো ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের দণ্ড এবং যাত্রীর কাছে থাকা ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়িসহ ৫৬৬ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

যার বাজার মূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধার করা স্বর্ণের চালানের পরিমাণ নির্ণয়ের পরে বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ