বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

খেলাধুলা

আইসিসির শাস্তির মুখে আফগান ক্রিকেটার

আইসিসির শাস্তির মুখে আফগান ক্রিকেটার...

ম
মোহাম্মদ আলী· ক্রীড়া সংবাদদাতা
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ৭:৩১ পিএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ৭:৩১ পিএম
আইসিসির শাস্তির মুখে আফগান ক্রিকেটার

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করায় শাস্তির মুখে পড়েছেন আফগানিস্তানের ক্রিকেটার আফসার জাজাই। তাকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করার পাশাপাশি শৃঙ্ঙ্খলাজনিত রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

ম্যাচে দ্বাদশ খেলোয়াড় হিসেবে দায়িত্ব পালন করছিলেন জাজাই। এ সময় মাঠে প্রবেশ না করা এবং সময় নষ্ট না করার জন্য আম্পায়াররা তাকে একাধিকবার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করেন তিনি। পরে ইনিংসের ১৩৯তম ওভারেও আম্পায়ারদের অনুমতি ছাড়াই মাঠে প্রবেশ করেন এই আফগান ক্রিকেটার।

আইসিসির আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গের দায়ে জাজাইকে শাস্তি দেওয়া হয়েছে। আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করা প্রথম স্তরের অপরাধ হিসেবে বিবেচিত হয়।

নিজের ভুল স্বীকার করে নেওয়ায় জাজাইয়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। আইসিসির আন্তর্জাতিক ম্যাচ রেফারি প্যানেলের ডেভ গিলবার্টের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন তিনি। গত ২৪ মাসের মধ্যে এটিই তার প্রথম অপরাধ।

আইসিসির নিয়ম অনুযায়ী, প্রথম স্তরের অপরাধে আনুষ্ঠানিক তিরস্কার থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।

এদিকে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি দুই উইকেট হাতে রেখে ড্র করে আফগানিস্তান। ম্যাচের শেষ দিকে আফগান ব্যাটার কায়েস আহমেদ হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে দীর্ঘ সময় মাঠে শুয়ে ছিলেন। তবে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

আবুধাবির এই টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন আহসান রাজা ও আল্লাহুদ্দিন পালেকার। তৃতীয় আম্পায়ার ছিলেন আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন ইজাতুল্লাহ সাফি। জাজাইয়ের বিরুদ্ধে অভিযোগ আনেন ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়াররা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মোহাম্মদ আলী

ক্রীড়া সংবাদদাতা

খেলাধুলা বিভাগের বিশেষ সংবাদদাতা।

সম্পর্কিত আরও সংবাদ