বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২৯শে আশ্বিন, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

জাতীয়

দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর

দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর...

ম
মুনতাসির মাহমুদ· বার্তা সম্পাদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ৪:৪২ পিএমসর্বশেষ: ১৫ অক্টোবর ২০২৬, ৪:৪২ পিএম
দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর

শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সড়কপথে যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার করতে প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত বিআরটিসি বিশেষ এই সার্ভিস পরিচালনা করবে।

আগামীকাল শুক্রবার থেকে সারা দেশে বিআরটিসির ২২টি ডিপো থেকে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। পাশাপাশি রিজার্ভের ব্যবস্থা রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রাম এবং আন্তঃজেলার বিভিন্ন রুটের জন্য ২০০টি বাস প্রস্তুত রেখেছে বিআরটিসি।

তবে যাত্রী সাধারণের চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা বাড়ানো হবে।

এর মধ্যে ঢাকার মতিঝিল বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস স্ট্যান্ডবাই রাখা হবে।

দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যাত্রীদের বিআরটিসির নিয়ন্ত্রণ কক্ষে (টেলিফোন: ০২৪১০৫৩০৪২, মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪ ও ০১৭১৮১৮৩৫৮৯) যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিআরটিসি।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
ম

মুনতাসির মাহমুদ

বার্তা সম্পাদক

নিউজরুম এডিটর, ডেইলি বরিশাল ডটকম। বার্তা বিভাগে অভিজ্ঞতা ৭ বছর।

সম্পর্কিত আরও সংবাদ