রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

বিনোদন

পোল্যান্ড-মিশরের চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

পোল্যান্ড-মিশরের চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’...

স
সুমাইয়া আক্তার· বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৪:২৫ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ৪:২৫ পিএম
পোল্যান্ড-মিশরের চলচ্চিত্র উৎসবে নির্বাচিত বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’

বাংলাদেশের গ্রামীণ জনপদে বসবাসরত তিন নারীর জীবন, স্বপ্ন এবং মুক্তির আকাঙ্ক্ষার গল্প নিয়ে নির্মাণ হয়েছে সিনেমা ‘সাঁকোটা দুলছে’। তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম সিনেমা ‘সাঁকোটা দুলছে’-দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট।

গত জুন মাসে নীরবে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরস্কার জিতে নিয়েছিলেন এ সিনেমাটি। এবার একই সময়ে দুটি আন্তর্জাতিক উৎসবে জায়গা করে নিল ‘সাঁকোটা দুলছে’ সিনেমাটি।

সিনেমাটি যৌথভাবে প্রযোজনায় নির্মাণ করা হয়েছে। প্রযোজক অভিনেতা মনোজ প্রামাণিকের প্রযোজনা প্রতিষ্ঠান মনপাচিত্র ও জার্মানির মগাদোর ফিল্মের যৌথ প্রযোজনায় সাদাকালোয় নির্মিত ‘সাঁকোটা দুলছে’ সিনেমাটির দৃশ্য বিন্যাস, আলো-ছায়ার ব্যবহার, স্থির ও দীর্ঘ শট এবং গ্রামীণ জীবনের প্রতি নিবিড় পর্যবেক্ষণ চলচ্চিত্রটির স্বতন্ত্র দৃশ্যভাষা নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

কুসংস্কার, ধর্মীয় রক্ষণশীলতা, পুরুষতান্ত্রিক সামাজিক কাঠামো আর নানা বিধিনিষেধের মধ্যে নিজেদের মতো করে বাঁচার পথ খোঁজে তারা। এ সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সানজিদা আক্তার স্বর্ণা, তাহমিদা রহমান তৌহিদা, সুমাইয়া আক্তার, মুনসিফ মিম, অশোক বেপারী, পঙ্কজ পালিত, রবিউস সানিসহ আরও অনেকে।

এদিকে পোল্যান্ডের ‘এনার্গাক্যামেরিমেজ’ চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’ সিনেমাটি। এর মধ্যেই পোল্যান্ডের উৎসবে সেরা পরিচালক ও সেরা চিত্রগ্রাহক বিভাগে মনোনয়ন পেয়েছেন ইশতিয়াক ও সামিউল করিম সুপ্তক। আগামী ৭ নভেম্বর শুরু হয়ে উৎসবটি চলবে ১৪ নভেম্বর পর্যন্ত।

অন্যদিকে মিশরের ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি জায়গা করে নিয়েছে ‘ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক কম্পিটিশন’ বিভাগে। সেখানে শাদি আব্দেল সালাম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম এবং ফ্যাদি ফারাগ অ্যাওয়ার্ড-স্পেশাল জুরি প্রাইজের জন্য লড়বে বাংলাদেশের সিনেমা ‘সাঁকোটা দুলছে’। এ উৎসব চলবে ১১ থেকে ২০ নভেম্বর।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
স

সুমাইয়া আক্তার

বিনোদন প্রতিবেদক

বিনোদন ও জীবনযাপন বিভাগের প্রতিবেদক।

সম্পর্কিত আরও সংবাদ