শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
১লা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ৮:০৭ এএমসর্বশেষ: ১৬ অক্টোবর ২০২৬, ৮:০৭ এএম
মেয়েকে নিয়ে রেললাইনে মা, ট্রেনে কাটা পড়ল দুজনই

নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় মা ও তার ৮ বছর বয়সি মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কসংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন- ঘোড়াশালের ফুলদিরটেক এলাকার সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী আকলিমা আক্তার পাখি (৩০) এবং তাদের মেয়ে রাফা মনি (৮)। তারা স্থানীয় একটি ভাড়া বাসায় থাকতেন।

​ এ সময় ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মা আকলিমার মৃত্যু হয়। মর্মান্তিক এ দুর্ঘটনায় মেয়ে রাফা মনি গুরুতর আহত হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। ​খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ রাতে ঘটনাস্থলে পৌঁছে আকলিমার মরদেহ উদ্ধার করে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ