রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পূজামণ্ডপে প্রার্থনার অনুরোধ হুইপ নিজানের

প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পূজামণ্ডপে প্রার্থনার অনুরোধ হুইপ নিজানের...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৬:৩৪ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ৬:৩৪ পিএম
প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় পূজামণ্ডপে প্রার্থনার অনুরোধ হুইপ নিজানের

মণ্ডপ পরিদর্শন শেষে হুইপ নিজান স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ৩০০ নারীর মধ্যে শাড়ি বিতরণ করেন।

সাম্য, ইনসাফ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনার অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে কমলনগরের ঐতিহ্যবাহী ‘শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ত্রিনয়নী সংঘ’ ও ‘শ্রী শ্রী নিতাই গৌর সেবাশ্রম’ পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অনুরোধ জানান।

হুইপ আশরাফ উদ্দিন নিজান বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মানসিক পরিবর্তনের কারণে এবার পূজামণ্ডপে হিন্দুধর্মাবলম্বীরা শাড়ি উপহার পাচ্ছেন, যা আগের সরকারের আমলে শুধু মুসলমানদের ঈদ উৎসবে বিতরণ করা হতো। একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে এবং তারেক রহমানের ইতিবাচক চিন্তাভাবনার সুফল পেতে তার দীর্ঘদিন বেঁচে থাকা সবচেয়ে বেশি প্রয়োজন। দুর্গাপূজার আরাধনার মাধ্যমে দেবী দুর্গার কাছে আপনারা এটাই প্রার্থনা করবেন—তিনি যেন মাননীয় প্রধানমন্ত্রীর আয়ু বাড়িয়ে দেন। তিনি বেঁচে থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে, ইনশা আল্লাহ।

ধর্ম ও মানবতা প্রসঙ্গে তিনি আরও বলেন, আমাদের আবহমান সংস্কৃতির হিন্দু-মুসলিম সম্প্রীতি ও সৌহার্দ্য যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। শারদীয় দুর্গোৎসবে মা দুর্গার আগমনের জন্য সনাতন ধর্মাবলম্বীরা সারা বছর অপেক্ষা করেন, ঠিক যেমন মুসলমানরা ঈদের জন্য অপেক্ষা করেন। নাগরিক হিসেবে সবার অধিকার সমান। সমাজে কোনো ধরনের অন্যায় বা গুন্ডামি বরদাশত করা হবে না।

পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও পরিবেশ সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাহাত উজ-জামান বলেন, সরকারি নির্দেশনার আলোকে পূজাকে নির্বিঘ্ন ও উৎসবমুখর রাখতে প্রশাসন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ-জামান, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) ডা. শামসুল আলম এবং উপজেলা কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, কমলনগর উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ভাস্কর মজুমদার ও সাধারণ সম্পাদক ভাস্কর চন্দ্র দাস। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ