সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
৪ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৮:১০ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ৮:১০ পিএম
গোপালপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার

টাঙ্গাইলের গোপালপুরে ৯ বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়ন ও ধর্ষণচেষ্টার অভিযোগে লিটন (৫৭) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে। এদিকে শিশুটিকে চিকিৎসার জন্য টাঙ্গাইল হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হাদিরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। লিটন হাদিরা ইউনিয়নের চাতুটিয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

অভিযোগ অনুযায়ী, গ্রামের মান্নান খলিফার বাড়ির সামনের সড়কে শিশুটিকে একা পেয়ে কৌশলে ফুসলিয়ে লিটন ধর্ষণের চেষ্টা করেন।

শিশুটির বড় ভাই জাকির হোসেনের দাবি, বাড়ি থেকে বের হয়ে তিনি ঘটনাটি দেখতে পান। এ সময় লিটন শিশুটিকে সড়কের পাশের একটি ঘরের ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশকে খবর দেন জাকির। খবর পেয়ে গোপালপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির আহমেদ ঘটনাস্থলে যান এবং লিটনকে আটক করে থানায় নিয়ে আসেন।

তবে অভিযোগ অস্বীকার করে লিটন দাবি করেন, বাজারে পান আনতে যাওয়ার সময় রসিকতা করে তিনি শিশুটির শুধু হাত ধরেছিলেন।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ