রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৩ঠা কার্তিক, ১৪৩৩

ডেইলি বরিশাল

দক্ষিণাঞ্চলের শীর্ষস্থানীয় ও বস্তুনিষ্ঠ দৈনিক পত্রিকা

সারাদেশ

সাংবাদিক আলিফ হত্যার বিচার ১৫ দিনের মধ্যে নিশ্চিতের দাবিতে মানববন্ধন

সাংবাদিক আলিফ হত্যার বিচার ১৫ দিনের মধ্যে নিশ্চিতের দাবিতে মানববন্ধন...

র
রাহুল হাসান· প্রতিবেদক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ৭:০৭ পিএমসর্বশেষ: ১৮ অক্টোবর ২০২৬, ৭:০৭ পিএম
সাংবাদিক আলিফ হত্যার বিচার ১৫ দিনের মধ্যে নিশ্চিতের দাবিতে মানববন্ধন

মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গণে মদন-কেন্দুয়া সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে (৪০) হত্যার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আলটিমেটাম দিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন মদন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে মদন উপজেলা রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ক্লাব প্রাঙ্গণে মদন-কেন্দুয়া সড়কে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে নূরুল হক রনু বলেন, আমরা জানতে পেরেছি, নিহত সাংবাদিক আগেই পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন যে তাকে গুলি করে হত্যা করা হতে পারে। কিন্তু পুলিশ প্রশাসন এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি। গতকাল অপূর্ব নামে একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা সরকার ও স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সব আসামিকে গ্রেফতার এবং ১৫ দিনের মধ্যে বিচারকার্য নিশ্চিত করতে হবে।

রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক দিনকালের প্রতিনিধি মো. সাকের খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ক্লাবের সহসভাপতি ও সংবাদমাধ্যমের উপজেলা প্রতিনিধি তোফাজ্জল হোসেন, যুগ্ম সম্পাদক ও সংবাদমাধ্যমের আঞ্চলিক প্রতিনিধি ফয়েজ আহমেদ হৃদয়, সাংগঠনিক সম্পাদক ও ের প্রতিনিধি নিজাম উদ্দিন আহমেদ, খোলা কাগজের প্রতিনিধি ও সহসাংগঠনিক সম্পাদক আলী আজগর পনির, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ও অর্থ সম্পাদক নূর মুহাম্মদ জরিপ এবং দৈনিক সংগ্রামের প্রতিনিধি ও সম্মানিত সদস্য জাকির হোসেন চৌধুরী প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাহুল হাসান

প্রতিবেদক

জ্যেষ্ঠ প্রতিবেদক, ডেইলি বরিশাল। সাংবাদিকতায় ১৫ বছরের অভিজ্ঞতা।

সম্পর্কিত আরও সংবাদ